জনপদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত

ধামরাইয়ে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত, দুর্ঘটনা স্থানে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ধামরাইয়ে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ফলে গুরুতর আহত, দুর্ঘটনা স্থানে ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহীবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও পাঁচজন।

সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইরবাথুলী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ফাল্গুনী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জ থেকে ধামরাই যাচ্ছিলো। পরে যাত্রীবাহী বাসটি ধামরাই রবাথুলী এলাকায় পৌছেলে ধামরাই থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিক আপ ভ্যানে থাকা তিন যাত্রীর মৃত্যু হয়।

এ সময় বাসে থাকা পাঁচজন ব্যাক্তি আহত হয়। পরে খবর পেয়ে মানিকগঞ্জ গোলরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে যায়।

ঈদের তৃতীয় দিন ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে ধামরাইর কুল্লা এলাকার একটি বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে ধামরাই থানার অফিসার চার্য ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বিষয়:তিনজন নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…