চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধান পুড়িয়ে ফেলা দেশের জন্য অশনি সংকেত: মোশাররফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১৭, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পেয়ে জমিতে পুড়িয়ে ফেলা দেশের জন্য খুবই অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন: এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। সরকার এই বিষয়টিকে পাশ কাটিয়ে যাচ্ছে এবং অবহেলা করছে।

শুক্রবার  রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Banglabid

প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন: দেশের মানুষ এখন নিরাপদ নয়। আজকে মানুষের মধ্যে কোনো শান্তি নাই। কেনো নাই? কারণ বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। গায়ের জোরে সরকার পরিচালিত হচ্ছে।

তিনি বলেন: দেশের কৃষকরা তাদের উৎপাদিত ধানের মূল্য পাচ্ছে না। মূল্য না পাওয়ার কারণের তাদের পাকা ধান জমিতে পুড়িয়ে ফেছে। এটা দেশের জন্য খুবই অশনি সংকেত। কেননা আমাদের দেশ কৃষি নির্ভর। চাল হচ্ছে আমাদের প্রধান খাদ্য। আর সেই দেশের কৃষকরা পাকা ধান পুড়িয়ে দিচ্ছে।

বিএনপির এই নেতা আরও বলেন: বিএনপির আগে যে জনসমর্থন ছিল, সরকারের অত্যাচার নির্যাতনের কারণে এই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এখন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

Reneta

বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন- চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা এ.বি.এম আব্দুস সাত্তার, জন গোমেজ, অমলেন্দু বিশ্বাস অপু, কৌন্ডান্য ভিক্ষ্য মৈত্রী, পঙ্কা বংশ ভিক্ষ্য, চাকমা রাজা রাম বিহার রাঙামাঠি, সুশীল বড়ুয়া, সুভাষ চন্দ্র চাকমা ও প্রধান চন্দ্র চাকমা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ ধারাভাষ্যে বাংলাদেশের প্রতিনিধি আতহার

পরবর্তী

রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে সিবিআই

পরবর্তী

রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে সিবিআই

কোয়ালিটি মেনে কাজ করি, ভাইরাল খুঁজি না: স্পর্শিয়া

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT