নতুন ধান উঠতে শুরু করলেও খুচরা ও পাইকারি বাজারে চালের দাম কমার লক্ষণ নেই। গত বছরের এ সময়ের তুলনায় প্রতি কেজি চাল ৩ থেকে ৪ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। পর্যাপ্ত নতুন চাল আসতে দেরি হওয়া ও বন্যার কারণে ধান ক্ষেত নষ্ট হওয়ায় দাম কমছে না বলে দাবি বিক্রেতাদের।
প্রতি বছর এই সময় নতুন চাল উঠতে শুরু করলে দাম কমতে থাকে পাইকারি ও খুচরা বাজারে। এবার পরিস্থিতি একটু ভিন্ন। গত বছর এই সময় মোটা চাল ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হলেও এবার এখনও বিক্রি হচ্ছে ৪০ টাকায়। স্বর্ণা বিআর ৪৩ থেকে ৪৪ টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকায়।
চালের সরবরাহ কম বলছেন পাইকাররা। তাদের দাবি: অন্য বছর এই সময় নতুন চালের দেখা মিললেও এবার এখনো আসেনি। প্রভাব পড়েছে কয়েকটি এলাকায় বন্যার কারণেও।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দেশে চালের দামে এমন হেরফের নিয়ে বিস্মিত সাধারণ মানুষ।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:








