আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল থেকে রাজধানীর ধানমন্ডি সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে ঈদ মেলা। ঈদের কেনাকাটাকে আরও সহজ করতে এক্সোটিক এভন্টস এ মেলার আয়োজন করেছে। ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে সবাই যেন একই ছাদের নিচ থেকে তাদের পছন্দের পোশাক ও বিশেষ করে নারীরা তাদের পোশাকসহ সাজসজ্জার সবকিছু কিনতে পারেন।







