রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ সাব গ্রিডে ত্রুটি দেখা দিয়েছে। এই ত্রুটির কারণে সাতমসজিদ রোড, আদাবর, মোহাম্মদপুর, শ্যামলী’র আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
তবে সাব গ্রিডে ত্রুটি মেরামতের কাজ করছে ডিপিডিসি কর্মকর্তারা। অন্য জায়গা থেকে বিদ্যুৎ ম্যানেজ করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিপিডিসি কর্মকর্তারা। বিকেল নাগাদ ৮০ শতাংশ কাজ ঠিক হবে এবং সন্ধ্যা নাগাদ ৯০ শতাংশ কাজ শেষ ঠিক হবে।
কাল সকাল নাগাদ পুরোপুরি যান্ত্রিক ত্রুটি ঠিকঠাক হবে বলে আশা প্রকাশ করেছে ডিপিডিসি। ডিপিডিসির কর্মকর্তারা ঘটনাস্থল তদারকি করছেন।







