চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মামলায় অভিযুক্ত হচ্ছেন না রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ধর্ষণ মামলায় অভিযুক্ত হচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হবে না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা।

ক্যাথরিন মায়োরগা নামে এক নারী তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। যেখানে বলা হয়েছিল, লাস ভেগাসের এক হোটেলে ২০০৯ সালে রোনালদো তাকে ধর্ষণ করেন। যদিও জুভেন্টাস তারকা শুরু থেকেই তা অস্বীকার করে আসছেন।

৩৪ বছরের মায়োরগা পেশায় একজন শিক্ষিকা ছিলেন। বলা হচ্ছে যে, এ ব্যাপারে তিনি যেন মুখ না খোলেন সেজন্য আদালতের বাইরে রোনালদোর সাথে তার ২০১০ সালে আপস-রফা হয়েছিল ।

Banglabid

বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড় রোনালদো আদালতের বাইরে আপস-রফার জন্য মায়োরগাকে ৩ লাখ ৭৫ হাজার ডলার দেন বলে বলা হয়।

তবে গতবছর অর্থাৎ ২০১৮ সালে পুনরায় অভিযোগ তোলেন মায়োরগা। এ বিষয়ে সোমবার এক বিবৃতিতে লাস ভেগাসের প্রসিকিউটররা বলেছেন, এই অভিযোগের বিষয়ে সন্দেহাতীত প্রমাণ পাওয়া যায়নি।

তার বিরুদ্ধে ‘কোনো অভিযোগ আনা হচ্ছে না’ বলা হয় বিবৃতিতে।

Reneta

ক্লার্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস জানায়, ভুক্তভোগী ২০০৯ সালে একটি যৌন হামলার অভিযোগ জানান, কিন্তু তা কোথায় ঘটেছে বা হামলাকারী ব্যক্তি কে-তা জানাতে অপারগতা প্রকাশ করেন ।

এর ফলে কোনধরণের অর্থবহ তদন্ত-কাজ চালিয়ে নিতে ব্যর্থ হয় পুলিশ।

২০১৮ সালের আগস্টে ভুক্তভোগী নারীর অনুরোধে লাস ভেগাসের পুলিশ সদস্যরা এই অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে।

কিন্তু বিবৃতিতে আরও বলা হয়, সেই সময়কার তথ্যের পর্যালোচনার ওপর ভিত্তি করে রোনালদোর বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না।

জার্মান সাপ্তাহিক পত্রিকা দার স্পাইজেল নামের একটি ম্যাগাজিনে গতবছর প্রথম এই ধর্ষণের অভিযোগের খবর আসে।

তখন বলা হয়, ২০১০ সালে রোনালদো আদালতের বাইরে ৩ লাখ ৭৫ হাজার ডলার দেন মায়োরগাকে, যাতে তিনি এই ব্যাপারে কোনো অভিযোগ না তোলেন।

মায়োরগার আইনজীবী লেজলি স্টোভাল জানান যে, তার মক্কেল যৌন নির্যাতনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মি টু ক্যাম্পেইন’ ছড়িয়ে পড়ার পর তিনি এই অভিযোগ পুনরায় সামনে তুলে ধরতে উৎসাহিত হন।

রোনালদো ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেও, ২০০৯ সালে লাস ভেগাসে যে দুজনের সাক্ষাৎ হয়েছিল সেটা অস্বীকার করেননি। কিন্তু বলেছেন, তাদের মধ্যে যা ঘটেছে তা উভয়ের সম্মতিতেই ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT