চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের প্রতিবাদে শাহবাগে অবরোধ, আল্টিমেটাম

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
১:৩৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য।

সোমবার দুপুরের দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে তারা। এর ফলে রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে থেকেই রাজধানীর কুর্মিটলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে পড়েছে। ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। ।

গতকাল গভীর রাতেই ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ হয় ক্যাম্পাসে। এছাড়া সোমবার সকাল থেকে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা নানা ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ও বিচারের দাবিতে সকাল এগারোটায় মানববন্ধন করে বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এই মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় ধর্ষণের প্রতিবাদ ও বিচার চেয়ে নানা ধরনের প্ল্যাকার্ড-ব্যানার প্রদর্শন করে তার।

এর কিছুক্ষণ পর ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী।

Reneta

ধর্ষণের প্রতিবাদে ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীদের অপর একটি অংশ।

অন্যদিকে ধর্ষকদের বিচারের দাবিতে সোমবার সকালে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৩-১৪ সেশনের এক ছাত্র। পরে তার সঙ্গে যোগ দেন আর কয়েকজন শিক্ষার্থী। সেখানে ব্যানারে লেখা রয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে অনশন।’

ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী তার সাথে দেখা করতে যাওয়া সহপাঠী, শিক্ষক ও চিকিৎসকদের জানিয়েছেন: রোববার রাতে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় কয়েকজন তার মুখ চেপে ধরে। এ সময় তাকে মারধরও করা হয়। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায়ই তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এক বান্ধবীর বাসায় যান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ওই শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিতে ইতোমধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধঢাবিধর্ষণশাহবাগশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT