ধর্ষণের বিরুদ্ধে অভিনব এক শাস্তির বিধান রেখে সংসদে বিল উত্থাপন করতে যাচ্ছে পেরু সরকার। বিলটি পাস হলে ধর্ষককে রাসায়নিক পদ্ধতিতে খোজাকরণ করতে পারবে কর্তৃপক্ষ।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার দেশটির মন্ত্রিপরিষদের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পেরুর বিচারমন্ত্রী ফেলিক্স চেরো বলেন, এমন শাস্তির ব্যবস্থার মাধ্যমে নাবালিকাদের যারা ধর্ষণ করে তাদের কারাবাস করতে হবে। সেই সাজা শেষে রাসায়নিক খোজাকরণও করা হবে।
সম্প্রতি পেরুতে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সারাদেশ উত্তাল হয়ে উছে। তার মধ্যেই এমন সিদ্ধান্ত নিলো সরকার।







