প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ধর্ম পালন করেন, ধর্ম নিয়ে রাজনীতি করেন না। আওয়ামী লীগ ধর্ম প্রসারের বাবস্থা করে আর ধর্ম নিয় রাজনীতি করে বিএনপি। তিনি বলেছেন, দিল্লি সফর নিয়ে বিএনপি চেয়ারপার্সনের সমালোচনা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই না।
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই প্রতিরক্ষা সমঝোতা স্মারক করা হয়েছে, ভারতের সাথে সমঝোতায় লাভবান হয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গনভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশ সফলভাবে আইপিইউ সম্মেলন অনুষ্টান এবং সফল ভারত সফরে বাংলাদেশকে অনন্য সম্মান এনে দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয় সভায়।
প্রধানমন্ত্রী সূচনা বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সব সময়ই দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করেছে এখনো করছে। প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে বিএনপি চেয়ারপার্সনের সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে বিএনপি চেয়ারপার্সনের এমন বক্তব্যের প্রতি উত্তরে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ মানুষের ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী, ধর্ম নিয়ে রাজনীতি করে না।
১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস থেকে শুরু করে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দলীয় কর্মসূচী নির্ধারন করা হয় বৈঠকে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টটে:







