বিনোদন

ধর্মানুভূতিতে আঘাত, অমিতাভের বিরুদ্ধে এফআইআর

অমিতাভ বচ্চন দর্শকদের অভিবাদন জানাচ্ছেন, বাংলা সংবাদ পরিবেশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ বচ্চন চ্যানেল আই অনুষ্ঠানে উপস্থিত, দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। যার হোস্ট হিসেবে বরাবরই মাত করেছেন বলিউডের শাহেন শাহ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। কিন্তু এবার সেই শো এর কারণেই লখনউয়ের একটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন অমিতাভ বচ্চন।

মূলত সমস্যাটির সূত্রপাত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১২-এর একটি পর্ব নিয়ে। যেখানে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে দর্শকমহলে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি জনপ্রিয় ওই রিয়েলিটি শোয়ে অমিতাভ বচ্চন ডা. বি আর আম্বেদকরের একটি ধর্মগ্রন্থ পোড়ানো সংক্রান্ত প্রশ্ন করেন। আর যা মোটেই ভাল চোখে দেখেননি হিন্দু সংগঠনের মানুষজন। আর তার জেরেই অমিতাভ বচ্চন ও ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নির্মাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

রিয়েলিটি শোয়ের সংশ্লিষ্ট এই পর্বের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা অনুপ সোনি এবং সমাজকর্মী বেজওয়াড়া উইলসন।

৬ লক্ষ ৪০ হাজার টাকা জিতে নেওয়ার জন্য সেই প্রশ্নটি এমন ছিল যে, ১৯২৭ সালের ২৫ ডিসেম্বর ডা. বিআর আম্বেদকর ও তার অনুগামীরা কোন ধর্মগ্রন্থ পুড়িয়েছিলেন। যার উত্তর হিসেবে চারটি অপশন ছিল- বিষ্ণুপুরাণ, ভগবত গীতা, ঋগ্বেদ এবং মনুস্মৃতি। উত্তরটি ছিল মনুস্মৃতি।

প্রশ্নটির উত্তর দেওয়ার পর অমিতাভ ডা. বিআর আম্বেদকরের বিষয়ে বলতে থাকেন যে, তিনি কীভাবে জাত-ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সমাজের উচ্চবর্ণের ব্যক্তিদের বিরোধিতা করেছেন। আর তার সেই বিবরণীর পরই নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠে। যার জেরেই প্রবীণ অভিনেতা ও শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে লখনউতে দায়ের হয়েছে এফআইআর।

বিষয়:অমিতাভ বচ্চন এফআইআর কৌন বনেগা ক্রোড়পতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…