চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারখানা সংস্কারের অগ্রগতি নিয়ে অসন্তোষ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৯:১৮ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আর দুর্ঘটনা
না ঘটলেও কারখানা সংস্কারের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় সরকারের কারখানা
পরিদর্শন অধিপ্তর ডিআইএফই এবং ক্রেতাদের পরিদর্শন ও সংস্কার জোট-অ্যাকর্ড।

ডিআইএফই এবং অ্যাকর্ড বলছে, তারা বেশিরভাগ কারখানার পরিদর্শন শেষ করেছে,
কারখানাগুলোর সংস্কার কাজ চালাচ্ছে ধীরে। বিজিএমই জানিয়েছে, অর্থায়ন জটিলতা
কাটলে কারখানাগুলো প্রস্তাবিত কাজ দ্রুত করতে পারবে।

তিন বছর আগে রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশের কারখানাগুলো সংস্কারে চাপ আসে সরকার ও বিদেশী বায়ারদের পক্ষ থেকে। বায়ারদের দুই পরিদর্শন জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্স মিলে প্রায় ২৪’শ এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ১৫’শ কারখানা পরিদর্শন করে। ২০১৮ সালের মধ্যে পরিদর্শনের পর প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করার বাধ্যবাধ্যকতা থাকলেও অগ্রগতিতে সন্তুষ্ট নয় দেশী-বিদেশী কোনো পক্ষ।

অ্যাকর্ডের সিইও রব ওয়েজ বলেন, অগ্রগতি সন্তুষ্ট নয়, ২০১৪ সালের পরিদর্শন শেষ করার পর সংশোধন পরিকল্পনা দিয়েছি অথচ এখনো কাজ হয়নি। সত্যিই সময়ের চেয়ে পিছিয়ে সংস্কার কাজ। কিন্তু তারপরও আমরা তাদের সঙ্গে কাজ করছি।

অবশ্য কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ বলেন, ই্তিমধ্যে আমরা ৯৭৭টি কারখানা অ্যাকশন প্ল্যান তৈরি করতে পেরেছি। এবং কারখানা মালিকদের সহায়তায় আমরা কারখানাগুলোকে মানসম্পন্ন করছি। এরইমধ্যে ৫০ থেকে ৬০টি ক্যাব আমাদের হাতে এসে পৌঁছেছে। পাঁচটি অনুমোদন করে দিয়েছি বাকিগুলো আমরা পরীক্ষা করে দেখছি তাদের কারখানা প্ল্যানগুলো।

তবে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, সংস্কার কাজ দ্রুত শেষ করতে উদ্যোক্তারা আন্তরিক। অর্থায়ন জটিলতার কারণে সংশোধন পরিকল্পনা অনুযায়ী এগুতে পারছেন না তারা।

Reneta

বিজিএমই প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জানান, আমাদের যে শর্তগুলো দেওয়া হয়েছে তা আসলে খুব কষ্টসাধ্য কাজ। ফায়ার ড্রব প্রতিটি দরজায় লাগাতে হবে।

তবে একটি কারখানায় কতগুলো দরজা থাকে তা সবারই জানা সেগুলোতে ফায়ার ড্রব লাগানোর যে পরিমাণ অর্থায়ন দরকার তো আমাদের লাগবে। তাছাড়া বিদেশী বায়ারদের কাছে যখন একটি প্ল্যান আমরা দিয়েছিলাম তখন তাদেরও উচিত ছিলো প্ল্যানটি সংশোধন করে আমাদের দেয়ার কিন্তু তা তারা করেনি।

রানা প্লাজা ট্র্যাজেডির পর সামগ্রিকভাবে পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা বাড়াতে নেয়া পদক্ষেপগুলোর ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন তৈরী পোশাক খাতের সাথে সংশ্লিষ্ট দেশী বিদেশী সব পক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজারানা প্লাজা ট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT