চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধরপাকড় বন্ধ না করলে আমরা কোর্টে যাবো’

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:৪৩ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির পরিবর্তে সরকার বেআইনিভাবে ধরপাকড় করে ভীতির সৃষ্টি করছে মন্তব্য করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এগুলো বন্ধ না হলে আমরা কোর্টে যাবো।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় কামাল হোসেন বলেন, আমরা চাই নির্বাচন হোক। কিন্তু তার পরিবেশ নেই। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তো আগে তৈরি করতে হবে।

‘প্রধান বিরোধী দলের নেতাকর্মীদের উপর বড় ধরপাকড় করা হচ্ছে। আমরা যেহেতু গণতন্ত্র মেনে চলছি, সংবিধান মেনে চলছি। আমরা মনে করি সরকারেরও সংবিধান মেনে চলার কথা। কিন্তু সংবিধান অমান্য করে বড় ধরনের ধরপাকড় চালাচ্ছে সরকার। এতে সংকট আরো ঘনীভূত হবে।’

তিনি বলেন, সরকারকে এ বিষয়ে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কেন ধরা হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা স্পষ্ট নয়।

পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে দেশের সংবিধান প্রণেতা আরো বলেন, আইনে স্পষ্ট আছে কাউকে ধরতে হলে ওয়ারেন্ট থাকতে হবে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা স্পষ্ট করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে। কিন্তু সংবিধান অমান্য করে ধড়পাকড় করা হচ্ছে। এটাও আইন সমর্থন করে না।

Reneta

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করার জন্য তাদের ধরা হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটা বন্ধ হওয়া উচিত।

৪১ বছরের আগের ঘটনাকে অসভ্যতা উল্লেখ করে কামাল বলেন, নতুনভাবে অসভ্যতার দিকে চলা কামনা করি না। বিশেষভাবে হয়রানি ও অন্যায়ভাবে কষ্ট দেয়া অনুচিত।’

তিনি বলেন, জনগণই নির্ধারণ করবে কাকে জনসেবার সুযোগ দিবে। ইলেক্টেড না হলেই ভালো থাকি, দায়িত্ব আসলে সেটা একটা বোঝা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণফোরামড. কামাল হোসেনসংসদ নির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT