চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দল

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৫২ অপরাহ্ণ ১৫, জুন ২০১৭
সম্পাদকীয়
A A
লাল-সবুজের বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এই সেমিফাইনাল

লাল-সবুজের বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এই সেমিফাইনাল। ছবি: ওবায়দুল হক তুহিন

আইসিসি’র কোন টুর্নামেন্টে লাল-সবুজের বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ছিল এই সেমিফাইনাল। প্রত্যাশা ছিল অনেক, প্রাপ্তিও কম নয়। সব মিলিয়ে এক দারুণ ঘুরে দাঁড়ানো বাংলাদেশ। ফাইনালে যেতে না পারলেও গত দু-তিন বছর ক্রিকেটে বাংলাদেশ যে চমক দেখিয়ে আসছে, তা আবারও দেখল সারাবিশ্ব। একটা সময় ছিল যখন অনেক দিন পর একটি জয় পেলে সারাদেশে উৎসব শুরু হতো, এখন সেই উৎসব প্রায় নিয়মিত ধারায় এনে দিচ্ছে মাশরাফি-সাকিব-তামিমরা। দেশের কোটি জনতার প্রত্যাশা আর ভালোবাসার জবাব তারা দিয়ে আসছে সফলতার সঙ্গে। দেশের জাতীয় ও প্রান্তিক ক্রিকেট অবকাঠামো ও চর্চা বিশ্বের যেকোন উন্নত ক্রিকেট খেলা দেশগুলোর সমমান পর্যায়ে পৌঁছেছে। তার সুফল আসতে শুরু করেছে। ক্রিকেটের তিন ফরম্যাটে প্রতিযোগিতা করার মতো ক্রিকেট সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট। আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে অনেক সেমিফাইনাল-ফাইনাল খেলা ফেভারিট ভারতের সঙ্গে খেলা একতরফা হলেও এটাই আমাদের ক্রিকেটের এ যাবত কালের শ্রেষ্ঠ অর্জন। একটি টুর্নামেন্টে জিততে না পারলে সমর্থকদের মন খারাপ হবে এটাই স্বাভাবিক। তবে খেলাকে খেলা ধরেই সামনের দিনগুলোতে দেশের ছেলেরা যেন ভাল করতে পারে, সেজন্য উৎসাহ দেওয়া ও শুভ কামনা জানানো সবার উচিত বলে আমরা মনে করি। এছাড়া জয়-পরাজয়ে উচ্ছাস ও হতাশা যেন মাত্রা অতিরিক্ত না হয়ে যাও সেদিকেও খেয়াল রাখা উচিত। সামাজিক মাধ্যমগুলোতে মার্জিত ও শিষ্টাচারযুক্ত আচরণ জাতি হিসেবে বিশ্বের কাছে আমাদের ইতিবাচক ইমেজ তৈরিতে কাজে দেবে। সামনের দিনগুলোতে বিভিন্ন ক্রিকেট আয়োজনে দেশের গর্ব বাংলাদেশ ক্রিকেট দল আরও সাফল্য বয়ে আনবে, এই হোক আমাদের প্রত্যাশা। এবারের চ্যাস্পিয়ন্স ট্রফিতে অভাবিতভাবে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যাবার জন্য ক্রিকেট দলকে আরো একবার অভিনন্দন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড় ধস: আরেক সেনা সদস্যের লাশ উদ্ধার, ৫ জেলায় নিহত ১৪৬

পরবর্তী

ঈদে নতুন টাকার রমরমা ব্যবসা

পরবর্তী

ঈদে নতুন টাকার রমরমা ব্যবসা

কোহলির দ্রুততম ৮ হাজার

সর্বশেষ

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT