চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দয়া করে সঞ্জয়ের অসুস্থতা নিয়ে অনুমান বন্ধ করুন: মান্যতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২০
বিনোদন
A A

সঞ্জয় দত্তের প্রাথমিক চিকিৎসা মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালেই হবে, জানিয়েছেন তার স্ত্রী মান্যতা। মঙ্গলবার সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা সম্পর্কে এক বিবৃতি দিয়েছেন তিনি।

মান্যতা বলেন, ‘জীবনে অনেক অমসৃণ ধাপ পার হতে হয়েছে সঞ্জয়ের। কিন্তু আপনাদের সমর্থনে সব কঠিন ধাপ পার করতে পেরেছেন তিনি। এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আরেকটি পরীক্ষার সম্মুখীন হয়েছি। আমি জানি এবারও ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে আপনারা পাশে থাকবেন।’

বিবৃতিতে মান্যতা জানিয়েছেন, সঞ্জয় দত্ত আপাতত দেশের বাইরে যাচ্ছেন না। করোনা পরিস্থিতি উন্নতি হলে সিদ্ধান্ত নেয়া হবে এই ব্যাপারে। এখন তিনি কোকিলাবেন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকের অধীনে আছেন।

মান্যতা ভক্তদেরকে অনুরোধ করেছেন সঞ্জয়ের অসুস্থতা কোন ধাপে আছে, তা নিয়ে অনুমান নির্ভর কোনো কথা না বলতে। তিনি বলেন, ‘সঞ্জয় শুধু আমার স্বামী ও আমার সন্তানদের বাবা নয়, অভিভাবক হারানো অঞ্জু ও প্রিয়ারও বাবার মতো। পরিবারের হৃদয় তিনি। আমাদের পরিবারে বড় বিপদ আসলো, তবে আমরা লড়াই করে যাব। সৃষ্টিকর্তা ও আপনাদের পাশে পেলে আমরা এই বিপদ কাটিয়ে উঠবো, জয়ী হবো।’

দুবাই থেকে সদ্য ভারতে ফেরায় বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে মান্যতাকে। এজন্য সঞ্জয় দত্তের সঙ্গে তিনি হাসপাতালে যেতে পারছেন না। মঙ্গলবার কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা শুরু করেছেন সঞ্জয়। হাসপাতালে রওনা দেয়ার আগে বাড়ি থেকে বের হওয়ার সময় উপস্থিতি ভক্তদেরকে সঞ্জয় বলেন, ‘আমার জন্য প্রার্থনা করুন।’

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ৮ আগস্ট বিকেলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সঞ্জয় দত্তকে। সুস্থ হয়ে গত ১০ আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি। মঙ্গলবার তিনি চিকিৎসার জন্য কাজে সাময়িক বিরতি নেয়ার কথা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপরেই জানা যায় ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়ারেন্টাইনক্যানসারবলিউডমান্যতাসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT