চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দয়া করে আমাকে ভুল বুঝবেন না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিলেন সাকিব আল হাসান। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতেও অনুরোধ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে প্রতিশ্রুতি দেন, দাবি পূরণ করা না হলে তিনিও রাস্তায় নামবেন।

এরপরই সাকিবের বক্তব্য নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। অনেকে তার বক্তব্যকে রাজনৈতিক উচ্চাভিলাষ আখ্যা দিয়ে বার্তার নিচে কমেন্টে সমালোচনায় মেতে ওঠেন। বিষয়টি নজর এড়ায়নি সাকিবেরও। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেই আরেকটি বার্তায় তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা না করার অনুরোধ করেছেন সাকিব।

সাকিব ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া দ্বিতীয় বার্তায় বলেছেন, ‘আমার সকল ভক্তদের জানাচ্ছি যে আপনারা হয়তো আমার ব্যাক্ত করা কথায় আমাকে ভুল বুঝছেন। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমারও আপনাদের সবার মতো পরিবার আছে, যাদের নিরাপত্তা আমার কাছেও অনেক বেশি মূল্যবান। আমি আপনাদেরই একজন, আমি সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং কথা দিচ্ছি ভবিষ্যতেও থাকব। আমি শুধু বলতে চাই যে আপনাদের আন্দোলনকে একটি সঠিক ফলাফলে পৌঁছে দেয়ার জন্যে আমাদের সরকারকে সুযোগ দেয়া উচিত। যেন সরকার খুব দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারে।’

গত ২৯ জুলাই ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হলে তাদের সহপাঠীরা রাস্তায় নেমে আসে। পরদিন সারা ঢাকায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। ছুটির দিন শুক্রবারও কয়েক জায়গায় শিক্ষার্থীদের রাস্তায় দেখা গেছে।

এই অবস্থায় সাকিব শুক্রবার ফেসবুক পেজে প্রথমদফায় লেখেন, ‘আমি এখন ফ্লোরিডায় আছি। আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার তরুণ ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।’

‘গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার ঘটনায় আমি প্রচণ্ড মর্মাহত ছিলাম। কিন্তু যখন দেখলাম তার সহপাঠী থেকে শুরু করে সারাদেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেয়ার জন্য চলে আসতাম।’

Reneta

সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। টাইগাররা এখন যুক্তরাষ্ট্রে। রোববার ও সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সিরিজের বাকি দুটি টি-টুয়েন্টি।

যুক্তরাষ্ট্র থেকেই দেশের শিক্ষার্থীদের আন্দোলনকে সাধুবাদ জানিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার লেখেন, ‘তোমাদের সাধুবাদ জানিয়ে বলতে চাই, তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন। অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিলসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো, ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে। তোমরা যা করেছ তা এদেশে ইতিহাস হয়ে থাকবে। এ অর্জন সফল হবে তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার মাধ্যমে।’

আন্দোলন থেকে শিক্ষার্থীরা ৯টি দাবি তুলেছে। সাকিব বলছেন এই দাবি সরকার পূরণ না করলে তিনিও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেবেন, ‘তোমাদের দাবি পূরণ হয়েছে এবং হচ্ছে। ব্যত্যয় ঘটলে আমাকে পাবে তোমাদের সাথে।’

দীর্ঘ এই পোস্টের পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়ায় সাকিব সকলের ভুল ভাঙাতে এগিয়ে আসেন আরেকটি বার্তার মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ সড়ক চাইলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT