বিদ্যমান আইনের সংশোধনের প্রস্তাব করে সংসদে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৮ পাস করা হয়েছে। রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে বিদ্যমান আইনের ধারা ৪ এর উপ-ধারা (১) এ উল্লেখিত পাঁচ বছরের পরিবর্তে সাত বছর শব্দগুলো প্রতিস্থাপন করায় সাজার মেয়াদ ৫ বছর থেকে বৃদ্ধি করে ৭ বছর করা হয়েছে।
এছাড়া বিলে বিদ্যমান আইনের ধারা ৮ এর উপ-ধারা (২) এ উল্লেখিত সরকার বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে উক্ত আদালতের বিচারক নিযুক্ত করবে শীর্ষক নতুন (২) উপ-ধারা প্রতিস্থাপন করা হয়েছে।
জাতীয় পার্টির বেগম রওশন আরা মান্নান ও নূরুল ইসলাম ওমর বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।








