রাজনীতি

দ্রুত ওয়েজবোর্ড বাস্তবায়ন করবো: তথ্যমন্ত্রী

সম্প্রচার

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন: সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত ওয়েজবোর্ড বাস্তবায়ন করবো। ওয়েজবোর্ডের মধ্যে টিভি নাই। টিভি অবশ্যই অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।

রোববার দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের যে উদ্বেগ রয়েছে তা দূর করতে আমি চেষ্টা করবো।

বিএনপির রাজনৈতিক বিপর্যয় বিষয়ে তিনি বলেন: বিএনপির রাজনৈতিক বিপর্যয় তাদের বিশ্লেষণ করা উচিত। সাধারণ মানুষের বিষয় না নিয়ে তাদের নিজস্ব বিষয়ে দাবি আদায়ে জনগণের ওপর হামলা করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। তাদের নিজেদের ভেতরেই ঐক্য নেই।

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়েও মন্তব্য করেন তিনি। বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের সুরাহা হওয়া প্রয়োজন। এ হত্যাকাণ্ডের আসামীদের যেন গ্রেপ্তার ও শাস্তি হয় সেই চেষ্টা করবো।

বিষয়:ওয়েজবোর্ড তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…