তথ্যপ্রযুক্তি

৭০০ প্রোগ্রামারের বানানো দ্রুতগতির ব্রাউজার ‘ফায়ারফক্স কোয়ান্টাম’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার এর লোগো, দ্রুতগতির ব্রাউজার যা ৭০০ প্রোগ্রামার তৈরি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্সের নতুন সংস্করণ ‘কোয়ান্টাম’ উন্মুক্ত করেছে মোজিলা। ব্রাউজারটির মূল সংস্করণের তুলনায় কোয়ান্টাম দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করবে বলে জানিয়েছে মোজিলা।

নতুন এই সংস্করণে থাকছে আরও উন্নত ইউআই যা ব্যবহারকারীকে এক অন্যরকম অভিজ্ঞতা প্রদান করবে। এতে থাকছে টুলবার নিজের পছন্দমতো কাস্টমাইজ করে নেওয়ার সুবিধাও।

ব্রাউজার স্পিড টেস্টে দেখা গেছে, গুগলের ওয়েব ব্রাউজার ক্রোমের তুলনায় বেশ দ্রুতগতিতে কাজ করতে সক্ষম কোয়ান্টাম।

মোজিলার দাবি, এই সংস্করণটি কম্পিউটারের খুব সামান্য পরিমাণ র‍্যাম ব্যবহার করবে। ফলে এদিক থেকেও ক্রোমের তুলনায় এগিয়ে থাকবে ফায়ারফক্স কোয়ান্টাম। কারণ ব্যবহারের সময় র‍্যামের প্রায় পুরোটাই দখল করে রাখে ক্রোম, ব্যবহারকারীদের এমন অভিযোগ দীর্ঘদিনের।

মোজিলা জানিয়েছে, এই ব্রাউজারটি তৈরিতে প্রায় এক বছর সময় লেগেছে। এতে কাজ করেছেন মোজিলার প্রায় ৭০০ সেচ্ছাসেবী প্রোগ্রামার।

বিষয়:মোজিলা ফায়ারফক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…