বাংলাদেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য এনবিআরকে দায়ী করলেন ব্যবসায়ীরা

ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য এনবিআরকে দায়ী করে আলোচনা করছেন, সভায় উপস্থিত রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী ও কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বাজার পরিস্থিতির জন্য এনবিআর এর ‘কেরানীগিরি’ ও ‘স্বেচ্ছাচারিতা’কে দায়ী করেছেন ব্যবসায়ীরা। রমজানে মূল্য, মজুদ এবং সরবরাহ নিয়ে আলোচনায় একই মত জানিয়েছেন আমদানিকারক, উৎপাদক, পাইকার, সরবরাহকারী ও কমিশন এজেন্টরা।

এফবিসিসিআই সভাপতি বলেছেন, প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগী হয়ে আমদানি শুল্ক এবং ভ্যাট কমিয়ে দেয়ার পরও ভোজ্য তেল আমদানিকারকরা বন্দরে আগের হারে কর দিতে বাধ্য হচ্ছেন। একে সরকারের বিরুদ্ধে প্রশাসনের নাশকতা কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

তবে ব্যবসায়ীদেরও সতর্ক করে এফবিসিসিআই সভাপতি বলেছেন, রমজানে কেউ পণ্যমূল্য বাড়ালে সেই অসাধু ব্যবসায়ীর পাশে কেউ দাঁড়াবেনা।

বিষয়:বাজার পরিস্থিতি ব্যবসায়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…