বিনোদন

‘দ্য ব্যাটম্যান’-এ জোকার চরিত্রে থাকছে চমক

জোকার চরিত্রে হোথর্নের সঙ্গে ব্র্যাড পিটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিট ও হোথর্নের জোকার চরিত্রে অভিনয়রত ছবি, যা দ্য ব্যাটম্যান সিনেমার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

জোকার ছাড়া যেন ব্যাটম্যান চরিত্রটিই পানসে হয়ে যায়। ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন। এই ছবিতে জোকার চরিত্রে কাকে দেখা যাবে তা জানাননি নির্মাতারা। তবে জানা গেছে, জোকার চরিত্রটি এই ছবিতে দেখা যাবে ভিন্ন আঙ্গিকে।

খলনায়ক জোকার। আইকনিক এই চরিত্রে অভিনয় করে অস্কার জিতে নিয়েছেন হিথ লিজার এবং জোয়াকিন ফোনিক্স। তবে ‘দ্য ব্যাটম্যান’ ছবির জোকার চরিত্রের জন্য কোনো বড় তারকাকে নেয়া হচ্ছে না। কারণ এই চরিত্রের চেহারা দেখতে পারবেন না দর্শক। দেখা যাবে শুধু ছায়া। শোনা যাবে কণ্ঠ।

‘দ্য ব্যাটম্যান’-এর শুটিং চলছে। রবার্ট প্যাটিনসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জোই কারভিজ, কলিন ফ্যারেল, জ্যাফ্রি রাইট, অ্যান্ডি সার্কিস ও পল ডানো। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের জুনে সিনেমা হলে আসার কথা ছিল ‘দ্য ব্যাটম্যান’। পরে তা পিছিয়ে অক্টোবরে নেয়া হয়।

বিষয়:জোকার দ্য ব্যাটম্যান রবার্ট প্যাটিনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…