বিনোদন

দ্য ব্যাটম্যান: আবারও ম্যাট রিভসের সঙ্গে কাজে অস্বীকৃতি প্যাটিনসনের

দ্য ব্যাটম্যান সিনেমার পোস্টার যেখানে দুই প্রধান চরিত্রের ছবি রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্য ব্যাটম্যান সিনেমার পোস্টার, যেখানে দুই প্রধান চরিত্রের ছবি এবং ব্যাটম্যানের প্রতীক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবিটি নিয়ে পুরো বিশ্বের সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। ব্যাটম্যানের পোশাকে এই ছবিতে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। তবে শুরু থেকেই নির্মাতার সঙ্গে বনছে না অভিনেতার। এর প্রভাব পড়ছে ছবির কাজে। শোনা যাচ্ছে ম্যাট রিভসের সঙ্গে আবারও দ্বন্দ্বে জড়িয়েছেন রবার্ট প্যাটিনসন।

উই গট দিস কভার্ডের বরাতে জানা গেছে, রবার্ট প্যাটিনসন আবারও জানিয়ে দিয়েছেন, ম্যাট রিভসের সঙ্গে কাজ করবেন না তিনি। নির্মাতা যদি ক্ষমা চান, তাহলে কাজে ফিরবেন প্যাটিনসন। তবে এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমে মুখ খোলেননি রবার্ট প্যাটিনসন এবং ম্যাট রিভস।

এর আগেও রবার্ট প্যাটিনসনের সঙ্গে নির্মাতার মতের অমিলের কারণে শুটিং সেটে ঝামেলা হয়েছে কয়েকবার। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে।

টোয়ালাইটখ্যাত এ অভিনেতাকে ব্যাটম্যান চরিত্রে মেনে নিতে পারছেন না ব্যাটম্যান ভক্তরাও। প্রথম লুক প্রকাশ পাওয়ার পর সমালোচনা আরো জোরদার হয়। কইমই

বিষয়:দ্য ব্যাটম্যান ম্যাট রিভস রবার্ট প্যাটিনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…