যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য পাথ’–এ অভিনয় করতে যাচ্ছেন ফ্রিদা পিন্টো। জানা গেছে, এই সিরিজের সিজন থ্রিতে অভিনয় করবেন তিনি। ৩২ বছর বয়সী অভিনেত্রী ফ্রিদা এই সিরিজে ‘ভিরা’ চরিত্রে অভিনয় করবেন। যিনি মেইরিস্ট আন্দোলনের একজন প্রচারক। সিরিজে দেখা যাবে ‘ভিরা’ তার উদ্দেশ্য সফল করার জন্য ‘এডি’ নামের একজনের সঙ্গে মিথ্যা সম্পর্ক তৈরি করে। আর এভাবেই এগিয়ে যেতে থাকবে গল্পটি। সিরিজে ‘এডি’ চরিত্রে অভিনয় করবেন অরুণ পাল। এই সিরিজে ফ্রিদার সাথে আরও অভিনয় করেবেন মিশেল মোনাগান এবং হিউ ড্যান্সি। ২০১৮ সালের শুরুর দিকেই সিরিজটি প্রচারিত হবে।
‘দ্য পাথ’ সিরিজটির শুরুতে নাম ছিল ‘দ্য ওয়ে’। ২০১৫ সালের সেপ্টেম্বরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘দ্য পাথ’। মিড–ডে।









