চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য অ্যাঙ্গার’ দিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসবের ২০তম আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে শনিবার (১৫ জানুয়ারি) বিকেল থেকে শুরু হতে যাচ্ছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের অফিশিয়াল পোস্টারে জায়গা করে নিয়েছে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ তথ্যচিত্রের স্থিরচিত্র।

৭০টি দেশের ২২৫টি সিনেমা দেখানো হবে এবারের উৎসবে। এর মধ্যে এশিয়ান ফিল্ম কম্পিটিশনে ২১টি, রেট্রোস্পেকটিভে ৫টি, ট্রিবিউটে ২টি, বাংলাদেশ প্যানোরমাতে ৯টি, ওয়াইড অ্যাঙ্গেলে ৬টি, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডে ৪৭টি, উইমেন ফিল্মমেকারস সেকশনে ২৭টি, স্পিরিচুয়াল সেকশনে ২৯টি, চিলড্রেন ফিল্ম সেশনে ১৮টি, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম সেকশনে ৬১টি সিনেমা দেখানো হবে।

সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে স্বাধীন ও সৃজনশীল নির্মাতাদের ছবিকে প্রাধান্য দিয়েছে উৎসব কর্তৃপক্ষ। উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে মারি ইভানোভার প্রথম ছবি ‘দ্য অ্যাঙ্গার’।

বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে আছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’, সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’ ইত্যাদি।

উৎসবের ভেন্যু হিসেবে এবারও আছে জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ, জাতীয় চিত্রশালা ও জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং আলিয়ঁস ফ্রঁসেজ।

শুধু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছবি দেখতে ৫০ টাকার টিকিট কাটতে হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ছবি দেখতে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়উৎসবচয়নিকারেইনবো চলচ্চিত্র সংসদলাল মোরগের ঝুঁটিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT