চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ম্যাচে পারলেন না রুমানারা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৪৪ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করা বাংলাদেশ নারী ক্রিকেট দল জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬৭ রানে হেরে গেছে রুমানা আহমেদের দল।

কলম্বোর পি সারা ক্রিকেট ক্লাব মাঠে ২২৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ বল আগেই ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাট হাতে লড়াই জমানোর চেষ্টা চালান সানজিদা ইসলাম ও নিগার সুলতানা। বাকি ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানেই হারতে হয়েছে টাইগ্রেসদের।

পাকিস্তানের দেওয়া মাঝারিমানের স্কোর টপকাতে গিয়ে অতীতের মত বিরতিহীনভাবে উইকেট হারায়নি বাংলাদেশ। ছোট ছোট জুটিতে এগিয়েছে তারা। জুটি বড় না হওয়াতেই জয়ের দিকে ছুটতে পারেনি। তৃতীয় উইকেট আসে সর্বোচ্চ ৩৪ রানের জুটিটি।

Banglabid

নিগার সুলতানা সর্বোচ্চ ৪১ রান করেন। সানজিদা ইসলাম করেন ৩৪ রান। তৃতীয় সর্বোচ্চ ১৭ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে।

ঘুলাম ফাতিমা নেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন নাসরা সান্ধু ও সানা মির। একটি করে উইকেট নেন আইমান আনার জাভেরিয়া খান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে ২২৭ রান করে পাকিস্তান। কেউ বড় রান না করলেও ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেন দলটির চার ব্যাটার। দুইজন খেলেন পচিশোর্ধ্ব ইনিংস। পাকিস্তান লড়াইয়ের সংগ্রহ দাঁড় করার পেছনে বাংলাদেশের বোলারদের অবদান কম নয়। অতিরিক্ত খাত থেকে ৩১ রান দেন টাইগ্রেস বোলাররা। যার মধ্যে ওয়াইড ১৫টি।

Reneta

রুমানা আহমেদ তিনটি উইকেট নেন। সালমা খাতুন ও খাদিজাতুল কুবরা নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন জাহানারা আলম।

কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন রুমানারা। ‘বি’ গ্রুপের অপর দল দক্ষিণ আফ্রিকা। তাদের সঙ্গে রুমানাদের লড়াই ১১ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দলবিশ্বকাপ বাছাইপর্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে রাহেলা হালিমের ছাদকৃষি

পরবর্তী

বোলিং নিয়ে ‘অথৈ চিন্তা’

পরবর্তী

বোলিং নিয়ে ‘অথৈ চিন্তা’

কিশোর তরুণদের জন্য কি নেই সঠিক পারিবারিক নির্দেশনা?

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT