চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ম্যাচে ঝড় উঠল না তামিমের ব্যাটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

টি-টেনের প্রথম ম্যাচে নিজের জাত চিনিয়েছিলেন তামিম ইকবাল। টিম শ্রীলঙ্কার বিপক্ষে ঝড়ো ফিফটিতে দলকে জিতিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে অবশ্য জ্বলে উঠতে পারেননি বাঁহাতি ওপেনার। তাতে জয় পেতে অসুবিধা হয়নি তামিমের দল পাখতুনসের।

শনিবার শারজায় আবু জায়েদ স্টেডিয়ামে বেঙ্গল টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে পাখতুনস। দলের টানা তৃতীয় জয়ের দিনে ১০ বল খেলে এক চারে ৮ রান করেন তামিম। প্রথম ম্যাচে ২৭ বলে ৫৬ রান করেছিলেন তিনি।

প্রথমে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১২৬ রানের বড় সংগ্রহ পায় বেঙ্গল টাইগার্স। দলটির হয়ে ২৬ বলের ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ডেভিড মিলার। প্রোটিয়া ব্যাটসম্যানের ইনিংসে ছয়ের মার ছিল ৭টি আর চার ৩টি।

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ রানের মাথায় তামিমকে হারায় পাখতুনস। পরে দ্রুত কিছু উইকেট হারিয়ে একপর্যায়ে হারের শঙ্কায় ছিল দলটি। সেখান থেকে ফখর জামানের ১১ বলে ৩১ রানের ইনিংসটি জয়ের পথে ফেরায় পাখতুনসকে। ফখরের ইনিংসে ছয়ের মার ছিল ৪টি।

শেষদিকে লিয়াম ডসনের ৫ বলে ১৬ রানে কাঁটায় কাঁটায় ১০ ওভারে জয় তুলে নেয় পাখতুনস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টেন ক্রিকেট লিগতামিম ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT