চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ম্যাচে ‘চেনা’ রূপে তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দুবাইয়ে পা রেখেই তড়িঘড়ি নেমে পড়েছিলেন প্রথম ম্যাচে। তাতে মেলেনি প্রকৃত তামিম ইকবালের দেখা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলেন বাংলাদেশি ওপেনার। ব্যাট হাতে পেশোয়ার জালমিকে এনে দিলেন দুরন্ত সূচনা।

শনিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩৯ রান করেছেন তামিম। বল খেলেছেন ২৯টি। ছক্কা ও চারের মার ছিল সমান দুটি করে।

পাকিস্তানি ওপেনার কামরান আকমলকে নিয়ে প্রথমে একটু রয়েসয়ে খেলে পেশোয়ারকে ৬৯ রানের দুরন্ত সূচনা এনে দেন তামিম। কামরান ৩২ বলে ৫৩ রান করে ফিরলে ক্যারিবীয় ব্যাটসম্যান ডোয়াইন স্মিথকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন টাইগার তারকা।

Banglabid

পরে আন্দ্রে রাসেলের বলে শাদাব খানের হাতে ধরা পড়লে থামে তামিমের ইনিংস। এর কিছুক্ষণ পর ২১ বলে ৩০ রান করে ফিরেছেন স্মিথও।

মূর্তিকারিগর

শুরুটা ঝড়ের গতিতে হলেও শেষটা ভাল হয়নি জালমির। প্রথম ১০ ওভারে এক উইকেটে ১০০’র বেশি রান তুললেও শেষ ১০ ওভারে ব্যাটে তেমন একটা ঝড় তুলতে পারেননি ব্যাটসম্যানরা। শেষদিকে মোহাম্মদ হাফিজ (৩০) ছাড়া অন্য কোন ব্যাটসম্যান উল্লেখ করার মত রান করতে পারেননি। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থামে জালমির ইনিংস।

Reneta

তামিমের রান পাওয়ার দিনে জয় পেয়েছে তার দল। ইসলামাবাদকে ৩৪ রানে হারিয়েছে হলুদ জার্সিধারীরা। ১৭৭ রানের টার্গেটে ৯ উইকেটে ১৪২ রানে থামে ইসলামাবাদ। দলের হয়ে ফাহিম আশরাফ ৫৪ ছাড়া বাকিদের কেউই বলার মত রান করতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালপিএসএল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বাংলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

চ্যানেল আই অনলাইন-রকমারি ‘সেরা পাঠক’ ৩য় সপ্তাহের পুরস্কার প্রদান

পরবর্তী
সেরা পাঠক তৃতীয় সপ্তাহ

চ্যানেল আই অনলাইন-রকমারি ‘সেরা পাঠক’ ৩য় সপ্তাহের পুরস্কার প্রদান

বিরল রোগে আক্রান্ত আব্বাসের বায়োপসি

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT