দ্বিতীয় ম্যাচেও ‘এক হালি’ দিয়ে জিতল ম্যান ইউ

দ্বিতীয় ম্যাচে ‘এক হালি’ দিয়ে জিতল ম্যান ইউ, খেলোয়াড়রা উল্লসিত ও আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ৪-০ গোলের বড় জয় পেয়েছে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার সোয়ানসা সিটিকে হারিয়েছে দলটি। আগের শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে একই ব্যবধানে হারিয়েছিল তারা।
এদিন ম্যাচের ৪৫ মিনিটের মাথায় এগিয়ে যায় ম্যান ইউ। গোল করেন বেইলি। প্রথমার্ধে আর কোনও গোল পায়নি তারা।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে ঝড়ের বেগে তিন গোল করে দলটি। ৮০ মিনিটের মাথায় লুকাকু গোল করার পর পগবা ৮২ মিনিটে গোল করেন। দুই মিনিট বাদে মার্টিয়াল শেষ গোলটি করেন।
সোয়ানসার শুরুটা হলো হতাশার। এই মৌসুমে এখনও তারা গোলের দেখা পায়নি!
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



