দ্বিতীয় ধাপে এক ক্রিকেটার করোনা পজিটিভ
যুবাদের কোভিড টেস্ট

ক্রিকেটাররা কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলেছেন, একটি বাস ও গাড়ির পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথম ধাপে মিলেছিল বড় সুখবর। ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষায় সবারই নেগেটিভ ফল এসেছিল। দ্বিতীয় ধাপের পরীক্ষায় সেখানে আরও ১৫ ক্রিকেটারের মধ্যে একজন পজিটিভ হয়েছেন। করোনায় আক্রান্ত ক্রিকেটারের নাম ইফতেখারুল ইসলাম।
চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এএম কায়সার। জানান, ‘করোনায় আক্রান্ত ইফতেখারকে বিসিবির একাডেমি ভবনে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। বাকি ক্রিকেটাররা আজই বিকেএসপি চলে যাবে।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্য ৪৫ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। কোভিড টেস্টের জন্য ১৫ জন করে তিন গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের।
গেল সোমবার বিকেএসপিতে গিয়েছেন প্রথম ধাপের পরীক্ষায় পাশ করা ১৫ ক্রিকেটার। বৃহস্পতিবার শেষ ধাপের ১৫ জনের করোনা পরীক্ষা করা হবে। তৃতীয় ধাপের ফলাফল দেয়া হবে শুক্রবার।






