চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:৪৫ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে শেষ বেলায় মুশফিকের ফিরে যাওয়া কিছুটা রাশ টেনেছে টাইগারদের সাফল্যে।

দিন শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২২১ রান। ইংল্যান্ড থেকে এখনও পিছিয়ে রয়েছে ৭২ রানে। উইকেটে রয়েছেন সাকিব আল হাসান (৩১*) এবং শফিউল ইসলাম(০*) ।

এর আগে, প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৯৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলছিল দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ১৩ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ধীরগতিতেই ২৯ রান সংগ্রহ করে তারা।

কিন্তু ১৪ ওভারেই ছন্দ পতন। বল করতে এসেই সফল মঈন আলী।ওভারের দ্বিতীয় বলে কুইকার দিয়ে সরাসরি বোল্ড করেন ওপেনার ইমরুল কায়েসকে (২১)।

ওভারের পঞ্চম বলটা মঈন কিছুটা বুদ্ধি খাটিয়ে টার্ন আর বাউন্স দিয়েছিল তাতেই ধরাশায়ী মুমিনুল (০)।ব্যাটের কানায় লেগে গালিতে স্টোকসের কাছে তালুবন্দী মুমিনুল।

ব্যাটিংয়ে ধুঁকতে থাকা টাইগাররা ঘুরে দাঁড়ায়। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম। দুজনের ব্যাটে দলের স্কোর ১০০ পেরিয়ে যায়। তামিম তুলে নেন ক্যারিয়ারের ১৯তম টেস্ট ফিফটি।

Reneta

চা বিরতির আগে আদিল রশিদের বলে স্লিপে জো রুটকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদউল্লাহ। আর তাতে ভেঙে যায় ৯০ রানের বড় জুটি। ৬৬ বলে ৩টি চারে মাহমুদউল্লাহ করেন ৩৮ রান।

মাহমুদউল্লাহর বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তবে দারুণ ৭৮ রানের এক ইনিংসের পর ইংল্যান্ডের চতুর্থ শিকার হিসেবে ফিরতে হয়েছে তামিমকে।

তামিমের বিদায়ে মুশফিক সাকিবকে সঙ্গে করে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ বেলায় মুশফিক প্যাভিলিয়নের পথ ধরলে শেষটা ভালো হয়নি টাইগারদের। তার বিদায়ে শফিউল ইসলামকে সঙ্গী করে দিন শেষ করেন সাকিব।

এর আগে, দ্বিতীয় দিনের শুরুতে ৩৫ রান যোগ করতেই ২৯৩ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT