চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিন টিকা নিলেন ৪৬ হাজার ৫০৯ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা টিকা গ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে করোনা টিকাদানের দ্বিতীয় দিনে আজ ৪৬,৫০৯ জন টিকা নিয়েছেন।

যার মধ্যে ৩৫ হাজার ৮৪৩ জন পুরুষ এবং ১০ হাজার ৬৬৬ জন নারী। সব মিলিয়ে দুই দিনে টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন।

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিকাদানের দ্বিতীয় দিনে রাজধানীতে টিকা নিয়েছেন সাত হাজার ১৭৮ জন। এরমধ্যে ৫ হাজার ২০১ এক জন পুরুষ এবং ১৯৭৭ জন নারী। এ নিয়ে রাজধানীতে মোট টিকা নিলেন ১২ হাজার ২৪৯ জন।

টিকাদানের দ্বিতীয় দিন সোমবার বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এ সময় সিইসি বলেন, আসলেই উৎসবমুখর পরিবেশ। আমার খুব ভালো লেগেছে। আধা ঘণ্টা অবজারভেশনে ছিলাম। টিকা নিয়ে আমার কোনোরকম অসুবিধা হয়নি। আমি ভোটারদের অনুরোধ করব, আপনারা প্রত্যেকে যার যার এলাকায় এই টিকা গ্রহণ করুন।

সকালে শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালে টিকা নেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমও করোনাভাইরাসের টিকা নেন।

বিএসএমএমইউতে টিকা নেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ৮৪ বছর বয়সী চিকিৎসক ডা. টি এ চৌধুরী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত শিল্পী রফিকুল আলম ও তার স্ত্রী আবিদা সুলতানাও এদিন টিকা নেন।

আরও টিকা নেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান এবং তার স্ত্রী মাহবুবা চৌধুরী।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় দুই দিনে মোট ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়।

বাংলাদেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত রোববার গণটিকাদান শুরু হয়।

ট্যাগ: ভ্যাকসিন আপডেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ ফেব্রুয়ারি আলোচনা সভা

পরবর্তী

আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১ জন

পরবর্তী
সংবাদকক্ষে ভাঙচুরের ছবি, বই ও সামগ্রী ছড়িয়ে পড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১ জন

আল জাজিরার লোগো, আন্তর্জাতিক সংবাদ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

আল জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT