আন্তর্জাতিক

দ্বিতীয় দফা অভিযানে থাইল্যান্ডের গুহা থেকে আরও ফুটবলার উদ্ধার

গুহা

কয়েক ঘণ্টা স্থগিত থাকার পরে দ্বিতীয় দিনের অভিযানে থাইল্যান্ডের গুহা থেকে আরো এক কিশোর ফুটবলারকে বের করে এনেছে উদ্ধারকারীরা। এ তথ্য নিশ্চিত করেছে সেখানকার নৌবাহিনীর কর্মকর্তারা।

ভেতরে এখনো আটকা পড়ে আছে আরো সাত কিশোর ফুটবলার ও তাদের কোচ।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গুহার মুখের কাছে সবুজ শিটে মোড়ানো লম্বালম্বি শোয়া একজনকে বহন করে অ্যাম্বুলেন্সে উঠিয়েছে চিকিৎসকরা।

একজন কিশোরকে উদ্ধারের তথ্য জানালেও আর কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানায় নেভি কর্মকর্তারা।

এখনোে এই কিশোররা ভেতরে আটকা পড়ে আছে

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে আছে ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচের দলটি।

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর পর আরও ৬ দিন পর দলটিকে বের করে আনাতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।  প্রথম দিনের অভিযানে চারজনকে উদ্ধার করে আনে উদ্ধারকারীরা। এতদিনে উদ্ধার না করতে পারার মূল কারণ ছিলো টানা বৃষ্টিতে গুহার ভেতর সৃষ্ট তীব্র স্রোতের বন্যা আর গুহার গিরিপথের প্রতিকূল গঠন।

বিষয়:গুহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…