চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেন রুশনারা আলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ন ০৭, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশী এমপি রুশনারা আলী ব্রিটেনের এবারের সাধারণ নির্বাচনেও এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি লেবার দলের হয়ে ইংল্যান্ডের বেথনালগ্রীন ও বো আসন থেকে নির্বাচিত হয়েছেন প্রায় পঁচিশ হাজার ভোটের ব্যবধানে।রুশনারা পেয়েছেন ৩২ হাজার তিনশ’৮৭ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন ৮হাজার সাত ভোট।

জয়ের পর এক প্রতিক্রিয়ায় রুশনারা আলী নির্বাচিত অপর দুই বাংলাদেশী এমপি টিউলিপ সিদ্দিক ও ডক্টর রুপা হককে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি খুবই গর্বিত যে আরও দ’জন ব্রিটিশ বাংলাদেশী নারী এমপিকে নিয়ে এবারের পার্লামেন্টে যাচ্ছি।’

রুশনারা আরও বলেন, ‘প্রথম ব্রিটিশ বাংলাদেশী হিসেবে যখন আমি নির্বাচিত হয়েছিলাম তখন তারাও গর্বিত ছিল। ব্রিটেনের মতো দেশে তিনজন বাংলাদেশী নারীর নির্বাচিত হওয়ার একটা অন্তনিহিত গুরুত্ব আছে। এটা শুধু এখাকার (ব্রিটেনের) কমিউনিটির জন্য নয়, নারী নেতৃত্বের ক্ষেত্রে আরও বড় পরিসরের জন্য লক্ষ্যনীয়।

তিনি বলেন, গত পাঁচটা বছর বিরোধীদের সঙ্গে অনেক কষ্ট করে কাজ করতে হয়েছে। তবে যতই কঠিন সময় আসুক না কেন আমরা এক থাকবো এবং সামনের দিকে এগিয়ে যাব।

মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নির্বাচনী এলাকার সব মানুষ এবং নিজের দলের কর্মীদের ধন্যবাদ জানান রুশনারা।

Reneta

২০১০ সালেও একই আসন থেকে ব্রিটেনের জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে ইতিহাস গড়েন।

প্রথম ব্রিটিশ বাংলাদেশী এমপি হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নেয়া রুশনারা অক্সফোর্ডের ডিগ্রিধারী। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার বুরকী গ্রামের মেয়ে ।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটেন নির্বাচনব্রিটেনের নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT