ক্রিকেট

দোলেশ্বর-গাজীর ম্যাচে বৃষ্টির জয়

বৃষ্টির কারণে জলাবদ্ধতা, মাঠে রোলোয়ার ও পানির স্তর দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মাঠের পাশে রোলোয়ার ও পানির স্তর দেখা যাচ্ছে, উইন্ডো স্ক্রিনে ওয়ালটন ফেস্টিভাল লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরের পিছু ছাড়ছে না বৃষ্টি। সুপার লিগের একটি ম্যাচ মাঠে গড়ানোর চেষ্টা হয়েছে তিনবার। তাতেও লাভ হয়নি। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়েছে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার সকালের বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করেছে ক্লাব দুটি।

দোলেশ্বর-গাজীর ম্যাচটি হওয়ার কথা ছিল শনিবার। ১.৩ ওভারে গাজী গ্রুপের স্কোর যখন ৮ রান, শুরু হয় বৃষ্টি। রোববার ম্যাচের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু আবারও প্রকৃতির হানা।

১২ ওভার শেষে গাজীর সংগ্রহ যখন ৪ উইকেটে ৭৩ রান, হানা দেয় বৃষ্টি। ঢাকা লিগের বিরতির দিন মঙ্গলবার ম্যাচটির নতুন তারিখ ঘোষণা করে আয়োজক কমিটি। এদিন ১৩তম ওভার থেকে খেলা শুরুর কথা থাকলেও সকালের বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।

বিষয়:গাজী গ্রুপ ডিপিএল-২০২১ দোলেশ্বর বঙ্গবন্ধু ডিপিএল-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…