চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোকান বসাতে বাধা দেয়ায় পুলিশকে পেটালেন রোহিঙ্গা নারী

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৪৬ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
কক্সবাজার, জনপদ
A A
Bangladesh hillside village with makeshift homes and lush greenery. Channel i News - চ্যানেল আই নিউজ

মুদি দোকান বসাতে বাধা দেয়ায় পুলিশের একজন এসআইকে পিটিয়ে আহত করেছেন একজন রোহিঙ্গা নারী। শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই ঘটনা ঘটে।

আহত কবির আহমদ নামের ওই এসআইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী নারী ও তার স্বামীসহ মোট তিন জনকে আটক করেছে। ওই নারীর নাম দিল বাহার। তার স্বামীর নাম সৈয়দ আহমদ।

Banglabid

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অভিযুক্ত ওই নারী ও তার স্বামী সৈয়দ আহমদ অবৈধভাবে একটি মুদির দোকান স্থাপন করার চেষ্টা করে। এসময় ক্যাম্পে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির আহমদ ঘটনাস্থলে গিয়ে দোকান নির্মাণে বাধা দেন। কিন্তু তারা তা শুনতে রাজি হননি। পরে পুলিশের সঙ্গে তর্ক শুরু করে তারা। এক পর্যায়ে সিভিল পোশাকে থাকা ওই পুলিশের উপর হামলা চালান ওই নারী।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. আফরুজুল হক টুটুল বলেন, কোনো রোহিঙ্গা যেখানে সেখানে দোকান বা কোনো স্থাপনা করার বিধান নেই। অথচ ওই নারী ও তার স্বামী নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে পুলিশের উপর হামলায় চালায়। এ ঘটনায় ওই নারী সহ ৩ জনকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

কমলাপুর স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT