চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৈনিক সংগ্রামকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন: দৈনিক সংগ্রাম পত্রিকায় একাত্তরের ঘাতক জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ বলে সংবাদ প্রকাশ করায় তথ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং ডিএফপির পক্ষ থেকে সংগ্রাম পত্রিকার ডিক্লােরেশন কেন বাতিল হবে না সে বিষয়ে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন: রাজাকার, যুদ্ধাপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামী কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সঙ্গে ধৃষ্টতা। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন আমাদের শহীদদের রক্তস্নাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল।

তথ্যমন্ত্রী আজ ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের কেন্দ্রীয় কমিটি এবং মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শদ্ধা জানান।

মন্ত্রী আরও বলেন, জামায়াত নেতা কাদের মোল্লা যুদ্ধাপরাধী। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানীদের সঙ্গে আঁতাত করে দেশ বিরোধী কাজে লিপ্ত ছিলেন। তিনি বলেন, একাত্তরের ঘাতক কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, অগ্নিসংযোগ এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। সে কারণে আদালতের রায়ে তার ফাঁসি হয়েছে। সংগ্রাম পত্রিকা তাকে ‘শহীদ’ বলে সংবাদ প্রকাশ করে গুরুতর অপরাধ করেছে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ষড়যন্ত্র থাকবে, তারপরও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে যেতে হবে। একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতৎপরতাকে একচুলও ছাড় দেয়া হবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: ড. হাছান মাহমুদদৈনিক সংগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT