চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় যুগ পর আবারো ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের জুটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের রাজকীয় অভিষেক গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ এর বয়স এখন ১৮ ছাড়িয়ে ১৯ তম বসন্তে। এখনও যেন সেই গানের উন্মদনার রেশ কমেনি।

‘ও প্রিয়া তুমি কোথায়’র এই উন্মাদনায় যুবরাজ আসিফ আকবরের সাথে আরেকটি নাম জড়িয়ে জড়িয়ে আছে। তিনি ইথুন বাবু। ওই গানের কথা, সুর ও সংগীত ছিল ইথুন বাবুর।

‘ও প্রিয়ার’ পর আর একসঙ্গে কাজ করা হয়নি এই দু’জনের। দেড় যুগ বছর পর আবারও একসঙ্গে গান করলেন এই জুটি। ইথুন বাবুর কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। গানের শিরোনাম ‘চুপচাপ কষ্টগুলো’। গানটির সঙ্গীতায়োজনও ইথুন বাবুর করা। তার সঙ্গে সহযোগিতা করেছেন রোজেন। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)।

জানা গেছে, চোখ ধাঁধানো গল্পে গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওতে আসিফের সাথে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বহুল আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। গানটির ভিডিও নির্মাণও করেছেন ইথুন বাবু । কোরিওগ্রাফীতে ছিলেন হাবিব।

আসিফ আকবর জানালেন, ‘ভালো লাগাটা অন্যরকম। কারণ প্রথম কাজ ছিল তার সঙ্গে। অভিমান ছিল, সেটা এখন আর নেই। আবারও নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। নতুন গানটিও বেশ ভালো হয়েছে। এভ্রিল খুবই আন্তরিকতা এবং দায়িত্ববোধের সাথে কাজটি করেছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

Reneta

ইথুন বাবু বলেন, ‘আমি নিয়মিত গান লিখি, সুর করি। আসিফের সঙ্গে ১৮ বছর ধরে কোনো কাজ করা হয়নি। অনেকদিন পর দুই ভাই একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি আসিফের গাওয়া গানটি সবার ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২৪ তারিখ, প্রতিষ্ঠানটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হব ‘চুপচাপ কষ্টগুলো’ গানটির ভিডিও পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে। এছাড়া ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বালালিংক ভাইবেও পাওয়া যাবে গানটি।

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফ আকবরইথুন বাবুধ্রুব মিউজিক স্টেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT