চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় ঘণ্টার মধ্যেই ফাইনালের সব টিকিট শেষ

আদিল আহমেদ আদিল আহমেদ
১০:১০ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

এশিয়া কাপ ফাইনালের টিকিট নিয়ে তুলকালাম চলছে। বিকেলে মাত্র দেড় ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ ভক্তদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সাংবাদিক, পুলিশসহ আহত হয়েছেন শতাধিক মানুষ।

বাংলাদেশ-ভারত ফাইনালের টিকিট ছিলো ‘সোনার হরিণ’। রাতভর অপেক্ষার পর সকালে টিকিট বিক্রি শুরু হওয়ার আগে সংঘর্ষে জড়িয়ে পড়ে টিকিট কিনতে আসা তরুণরা। সংঘর্ষের কারণ কোনো অপেক্ষা ছাড়াই কিছু যুবকের অনুপ্রবেশ।

টিকিটের জন্য মিরপুরে স্টেডিয়ামের কাছে ব্যাংকের সামনে জড়ো হওয়া অনেকে সংঘর্ষে জড়িয়ে পড়লে টিয়ার গ্যাস ছুঁড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী।সেসময় ভাংচুর হয় বেশ কিছু যানবাহন। পুলিশের লাঠিচার্জ এড়াতে টিকেট প্রত্যাশীরা আশ্রয় নেয় আশপাশের বাড়িতে। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে কয়েকজন সাংবাদিকও আহত হন।

তবে আইন শৃঙ্খলাবাহিনীর দাবী, বিশৃঙ্খলা সৃষ্টির কারণেই অ্যাকশনে গিয়েছিলেন তারা।

মিরপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বিনা উস্কানিতে পুলিশের গায়ে ইট পাক্কেল নিক্ষেপ করেছে, পুলিশ আহত হয়েছে, আমরা উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করেছি।

এরকম পরিস্থিতিতে টিকিট বিক্রি আর শুরু হয়নি। বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে শুরু হয় টিকিট বিক্রি। তবে দেড় ঘণ্টার মধ্যে টিকিট শেষ হয়ে গেলে আবারো ক্ষুব্ধ হয়ে উঠে টিকিট প্রত্যাশীরা। আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে।

টিকিট প্রত্যাশীরা জানান, এখানে কোন টিকিট নেই, টিকিট দেওয়া হবে না। পুলিশ টিকিটের ব্যাপারে কথা না বলে উল্টো আমাদের লাঠিপেটা করছে।

এ ব্যাপারে কোনো কথা বলেনি বিসিবি। বিশ্বকাপের মতো এশিয়া কাপে কেনো অনলাইনে টিকিট বিক্রি হলো না, সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেয়নি কোন কর্মকর্তা।

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিষাক্ত প্রসাধনীতে সয়লাব দেশের বাজার

পরবর্তী

দেড় ঘণ্টার মধ্যেই ফাইনালের সব টিকিট শেষ

পরবর্তী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও সার্টিফিকেট পরীক্ষা শুরু রোববার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও সার্টিফিকেট পরীক্ষা শুরু রোববার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT