চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় কোটি ডলারের বিদেশি বিনিয়োগে আরও বিস্তৃত হতে চায় সহজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান গোল্ডেন গেট ভেঞ্চারের কাছ থেকে পর্যায়ক্রমে বিনিয়োগ হিসেবে ১৫ মিলিয়ন বা দেড় কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সহজ। নতুন এই মূলধন নিজেদের গ্রাহক অর্জন ও রাইড শেয়ারিং ব্যবসার বিস্তৃতিতে কাজে লাগাবে দেশের অনলাইন রাইড শেয়ারিং ও টিকেটিং প্ল্যাটফর্মে পরিচিত প্রতিষ্ঠানটি।

আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সহজ গণমাধ্যমের কাছে তাদের নতুন বিনিয়োগকারীদের পরিচয় করিয়ে দেয়, একই সঙ্গে রাইড শেয়ারিং সার্ভিসে গাড়ি সেবা চালু করারও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

দৈনন্দিন যাতায়াতে রাজধানী ঢাকার যানজট থেকে মুক্তি পেতে গ্রাহকদের জন্য অ্যাপের মাধ্যমে গাড়ি ও মোটরবাইক বুকিং রাইড শেয়ারিং-এর সেবা দিচ্ছে সহজ। পাশাপাশি দূরপাল্লার বাস, ফেরির টিকিট থেকে শুরু করে সিনেমার টিকিটও বুকিং দেয়া যাচ্ছে সহজের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে।

Banglabid

গ্রাহকদের চাহিদা মোতাবেক রাইড শেয়ারিং সার্ভিস, বাস ও সিনেমার টিকিটসহ সকল সুবিধা স্মার্টফোনের ‘সুপার অ্যাপ’-এর মাধ্যমে ডিজাইন করার পরিকল্পনা নিয়েছে সহজ।

সংবাদ সম্মেলনে সহজের প্রধান নির্বাহী মালিহা কাদির বলেন, আমাদের স্লোগান হচ্ছে ‘জীবনটাকে সহজ করুন’। ২০১৪ সালে আমরা যাত্রা শুরু করেছিলাম ‘সহজ’ নামটি দিয়ে, শুধু সহজ টিকিট কিংবা সহজ বাস এই নামে নয়। ‘সহজ’ নামটি বেছে নেয়ার কারণ হলো আমার স্বপ্ন ছিলো সহজ বাংলাদেশের সবচেয়ে বড় ও সবচেয়ে জনপ্রিয় অনলাইন সেবাক্ষেত্র হবে। যেখানে মানুষের নিত্যদিনের সমস্ত সেবা দেবো আমরা। একেবারে শুরুতে আমরা টিকিট সেবা নিয়ে আসি এবং এ বছর আমরা রাইড শেয়ারিং সার্ভিস নিয়ে আসার পর এখন আমরা ‘সুপার অ্যাপ’ পরিকল্পনা হাতে নিয়েছি। এই পরিকল্পনা বাস্তবায়নে সহজ দেশি-বিদেশি অভিজ্ঞ বিনিয়োগকারীদের সমর্থন পাচ্ছে এবং মনে করি এটি খুব শিগগিরই আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

সহজে আসা এই বিশাল অঙ্কের বিনিয়োগকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রযুক্তিখাতে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।

Reneta

সহজে বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডেন গেট ভেঞ্চারের অংশীদার জাস্টিন হল বলেন, ‘বাংলাদেশের গ্রাহক সেবা ও পরিবহন খাতে যুগান্তকারী প্ল্যাটফর্মের অংশ হিসেবে মালিহা ও তার দলে সম্পৃক্ত হতে পেরে আমরা সম্মানিত। উন্নয়নের রূপরেখায় বাংলাদেশের সম্ভাবনা প্রসারিত। শহুরে জনসংখ্যার ঘনত্বের তুলনায় এখানকার গ্রাহক সেবায় ডিজিটাল প্রবৃদ্ধি, গ্রাহকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। গ্রাহকের সার্বিক অবস্থা বিবেচনায় আমি মনে করি সহজের ব্যবসা প্রসারের পরিকল্পনা সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত।’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘বৈদেশিক সরাসরি বিনিয়োগের হার গত তিন বছরে তিনগুণ বেড়েছে। ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগের ক্ষেত্রে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ।’

২০১৪ সালে যাত্রা শুরু করা সহজ বর্তমানে প্রযুক্তি, পরিচালনা ও বিপণন মিলিয়ে সরাসরি ২শ’র বেশি মানুষের কর্মসংস্থানের কেন্দ্র। এই স্টার্টআপটির নতুন বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে সিঙ্গাপুর ও চীনের গোল্ডেন গেইট ভেঞ্চারস, ফাইভ হান্ড্রেড স্টার্টআপস, লিনিয়ার ভেঞ্চার ক্যাপিটাল এবং এশিয়ান অ্যাঞ্জেল ইনভেস্টরস কু বুন হিউই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সহজসহজ ডটকমসহজ রাইডসহজ রাইডস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন বছরের শিশুর মৃত্যু

পরবর্তী

এশিয়া কাপের সেরা দশে মুশফিক

পরবর্তী

এশিয়া কাপের সেরা দশে মুশফিক

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অবরুদ্ধ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT