চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেহের ভেতর ‘হিজাব পিন’ সমস্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A

হিজাব পরিধানকারী নারীদের জন্য ‘হিজাব পিন’ জাতীয় দুর্যোগে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন একজন ডাক্তার।

ঢাকা মেডিকেলের মেডিসিনের ডাক্তার আমিনুল ইসলাম সম্প্রতি নিজের ফেসবুক টাইমলাইনে ‘হিজাব পিন’ নিয়ে সতর্কতামূলক পোস্ট দিয়ে লিখেছেন: নতুন উপদ্রুব হিজাব পিন। হিজাব পরিধানের সময় দাঁত দিয়ে পিন চেপে রাখেন নারীরা। তারপর মনের অজান্তেই তা মুখ দিয়ে শরীরের ভিতর চলে যায়। এক্সরেতে বেশির ভাগ ক্ষেত্রেই শ্বাসনালী বা ফুসফুসের ভিতরে পাওয়া যাচ্ছে তা। সেটি আবার এক জায়গায় স্থির থাকে না। এক্সরেতে যে জায়গায় পাওয়া গেলো তার মিনিট দশেক পরেই ব্রংকোসকপিতে দেখা গেলো, এটা স্থান পরিবর্তন করে ফেলেছে। এক বার তো দেখা গেলে এটি আর বুকেই নাই। সেই সুদুর তলপেটে চলে গেছে। এ নিয়ে ভোগান্তিও কম হয় না।

তিনি আরও লিখেন: গোঁড়ামির নতুন সংস্কৃতিতে প্রবেশ করা বাংলাদেশের নারী শিশু, বালিকা, কিশোরী, মা, বোনদের এ নতুন DVHP (দেহের ভিতর হিজাব পিন) রোগ থেকে সতর্ক থাকতে হবে।

Banglabid

ডা. আমিনুল ইসলাম বলেন: এক মাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার এই পিচ্চি আট দশ বছরের বাচ্চাকে এতো পিন টিন ওয়ালা হিজাব টিজাব পরাতেই বা হবে কেন? তার উত্তর, কি করবো স্যার, ওটাতো স্কুল ড্রেস’।

তিনি হিজাব পিন এর সমস্যা নিয়ে প্রতি সপ্তাহেই একাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানান।

Reneta

এই বিষয়ে চ্যানেল আই অনলাইনকে ডাক্তার আমিনুল ইসলাম বলেন: এই সমস্যাটি মারাত্মক আকার ধারন করছে। হিজাব মাথায় পরার সময় পিনগুলো মুখে রেখে কাজ শুরু করে মেয়েরা। তখন নিজের অজান্তেই পিনটা গলার ভেতর চলে যায় এবং গলার পরে বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসনালীতে চলে যায়। অনেকের ক্ষেত্রে খাদ্যনালীতে চলে যায়। শ্বাস ও খাদ্যনালী পাশাপাশি থাকে। এধরনের রোগি যখন আসে আমরা এক্সরে করে দেখি।

এধরনের সমস্যার চিকিৎসা হিসেবে তিনি বলেন: পিন ভেতরে চলে গেলে আমরা ব্রংকোসকপি করে দেখি। মুখ বা নাকের মাধ্যমে নল ঢুকিয়ে বের করে আনার চেষ্টা করি পিন। সেক্ষেত্রে শতভাগ সফল হওয়া যায় না। অনেক সময় অপারেশন করতে হয়।

ঢাকা মেডিকেলের থোরাসিক সার্জারি বিভাগে এর সার্জারি  চিকিৎসা আছে জানিয়ে তিনি বলেন: সেটাতে রোগীকে অজ্ঞান করতে হয়। মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালেও এই বিষয়ে নিয়মিত চিকিৎসা করানো হয়।

সরকারি হাসপাতালগুলোতে এই ধরনের চিকিৎসার জন্য ১ হাজার টাকা ব্যয় হয় বলে জানান ডাক্তার আমিনুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিজাব পিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধায় অপহরণের ৯ মাস পর ঢাকা থেকে নারী উদ্ধার

পরবর্তী

‘আমাদের একটা মোমেন্টাম জরুরি’

পরবর্তী

‘আমাদের একটা মোমেন্টাম জরুরি’

জাবি প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের দ্বিতীয় দফা আলোচনার শঙ্কা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT