চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেহের ভাষায় লুকিয়ে আছে সাফল্য

তামান্না তামিম তামান্না তামিম
১১:৫৯ পূর্বাহ্ণ ১৫, মে ২০১৭
লাইফস্টাইল
A A

খুব গুরুত্বপুর্ণ একটা মিটিংয়ে গেছেন আপনি। নিজের কথা দিয়ে সবাইকে বোঝাতে হবে। এমনিতেই বেশ ভালোই কথা বলতে পারেন আপনি। গুছিয়ে সুন্দর সুন্দর শব্দ দিয়ে বক্তৃতা দিতে পারেন। কিন্তু কাউকে কনভিন্স করতে চাই আরও কিছু। কেবল মুখের কথা নয়। আপনার শারীরিক ভাষায় চাই আর্ট। সাফল্যের জন্য চাই নিয়ন্ত্রিত ও ভদ্র ‘বডি ল্যাংগুয়েজ’। কোনো বিষয়ে আপনি ইতিবাচক কি না, সেটা বলে দেবে আপনার শারীরিক আচরণই। এই মার্জিত দেহভঙ্গি দিয়েই আপনি জয় করতে পারেন অনেক কিছু। বিশেষ করে কর্পোরেট দুনিয়ায় বডি ল্যাংগুয়েজ তো ইদানিং সবচেয়ে গুরুত্বপুর্ণ আদবকেতার মধ্যে পড়ে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক শারীরিক ভাষার কিছু আদবকেতা—

কথায় থাকুক হাসি

Banglabid

কারও সঙ্গে কথা বলার সময় হাসি হাসি ভাব নিয়ে কথা বলুন। আপনার মুখের হাসি বলে দেবে আপনি আসলে কতটা আন্তরিক। তাই মুখটাকে গম্ভীর করে রাখবেন না। বরং ঠোঁট খুলে মিষ্টি হাসি দিয়ে চালিয়ে যান কথোপকথন।

হাত মেলান আত্মবিশ্বাসের সাথে

কারও সঙ্গে দেখা হলে হাত মেলানোটা এখন ভদ্রতা। কিন্তু এ সময় একেবারে নার্ভাস বোধ করবেন না। কিংবা অন্যদিকে মনোযোগ দেবেন না। আত্মবিশ্বাসের সাথে হাত মেলান হাসি মুখে। বেশি সময় ধরে নয় আবার অল্প সময় ধরেও নয়। নিয়ন্ত্রিত সময় ধরে হাত মেলান।

Reneta

কথা হোক মুখোমুখি

মুখোমুখি বসে বা দাঁড়িয়ে কথা বলুন। মনোযোগ দিন তার দিকেই। অন্য দিকে ঘুরে বসে কথা বলবেন না একদম। দরকার অনুযায়ী ‘আই কনটাক্ট’ করুন আপনার শ্রোতার সঙ্গে। আর তাকেও সমান ভাবে কথা বলার সুযোগ দিন।

দরকার ফেসিয়াল এক্সপ্রেশন

আপনার মুখের চাহনিও কিন্তু সাফল্যের জন্য গুরুত্বপুর্ণ। তাকে বোঝান যে আপনি তার সঙ্গেই কথা বলছেন আর তার কথাই মনোযোগ দিয়ে শুনছেন। চোখে মুখে বিরক্তির ভাব যেন ফুটে না ওঠে।

সহজ রাখুন নিজেকে

অযথা মাথায় হাত দেওয়া, নাকে হাত দেওয়া, কানের ভিতর নখ দেওয়া থেকে বিরত থাকুন। এসব করলে মনে হবে আপনি মোটেও আত্মবিশ্বাসী নন। শরীরকে সহজ রাখুন। নিজেকে সহজ রাখুন। ফেমিনা

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT