প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। অভিনেত্রী থেকে বনে গেছেন নেত্রী।
কিন্তু এরমধ্যেই গেল ১৯ জুন আনুষ্ঠানিকভাবে বিয়েও করেছেন তিনি। তবে দেশ ও দশের সেবায় মধুচন্দ্রিমায় যাওয়ারও ফুসরত মেলেনি তার!
তবে এবার স্বামী নিখিল জৈনের সঙ্গে মধুচন্দ্রিমায় উড়াল দিলেন নুসরাত। বর্তমানে এই সাংসদ নায়িকা মরিশাসে রয়েছেন।
নির্বাচনে জয় লাভ করেই বিয়ে! আর বিয়ে সেরেই রওনা দিয়েছিলেন দিল্লির উদ্দেশ্যে। শপথ নিতে কাঁপিয়ে দিয়েচেন দিল্লীর মসনদ! সেখান থেকে ফিরে কলকাতায় রিসেপশন।
শেষপর্যন্ত, নিজেদের জন্য সময় বের করে এবার মধুচন্দ্রিমায় মরিশাস গেলেন নুসরাত। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন এই দম্পতি।








