চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে মানুষের সংখ্যা অনুপাতে আত্মিক বাঙালির সংখ্যা কম’

আহসান কামরুল আহসান কামরুল
৮:৪৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
সাক্ষাতকার
A A

জাতিগতগভাবে বাঙালি শিক্ষা, নারী প্রগতি, রাজনৈতিক চিন্তা-ভাবনা, পররাষ্ট্রনীতিসহ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ক্ষেত্রে আগের তুলনায় এগিয়ে গেলেও সাম্প্রদায়িকতা ও উগ্র জাতীয়তাবাদ রুখতে নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যকে আরো বেশি করে গণমানুষের কাছে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন একুশে পদকে ভূষিত প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

তিনি মনে করেন, বাঙালির নিজস্ব সংস্কৃতির পাল্টা আকাশ সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। কেউ যাতে বাঙালির নিজস্ব সংস্কৃতির বদলে বিদেশী সংস্কৃতি চাপিয়ে দিতে না পারে সেজন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্কৃতিপ্রেমীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের মানুষের সংখ্যার অনুপাতে আত্মিকভাবে বাঙালির সংখ্যা কম বলেও তিনি মনে করেন। তার মতে, জাতিগত-ভাষাগত দিক কিংবা রাজনৈতিক কোনো দিক থেকেই প্রকৃত বাঙালি সংস্কৃতিমনস্ক মানুষ তেমনভাবে গড়ে ওঠেনি। এ কারণে সবক্ষেত্রে উগ্র জাতীয়তাবাদ বিস্তৃত হচ্ছে।

Banglabid

একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বর্তমান প্রেক্ষাপটে বাংলা ও বাঙালি জাতীয়তাবাদ বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়েছে উল্লেখ করে বলেন, ‘অসাম্প্রদায়িক এই চেতনা ছড়িয়ে দিতে সরকার ও সংশ্লিষ্টদের যতোটা আন্তরিক হওয়া দরকার তাদের মধ্যে তা লক্ষ্য করা যাচ্ছে না। এটা খুবই দু:খজনক।’

বাইরের সংস্কৃতি বিশেষ করে আকাশ সংস্কৃতি গ্রহণে আমরা কি বেশি উদার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না আকাশ সংস্কৃতি আমরা গ্রহণ করছি। তাই এখানে উদারতার প্রশ্নই আসে না। বরং আকাশ সংস্কৃতি গ্রহণ করতে আমরা বাধ্য হচ্ছি। আকাশ সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্টদের ব্যবসায়িক স্বার্থ থাকায় তারা জোর করে আমাদের ওপর ভিনদেশী এই সংস্কৃতি চাপিয়ে দিচ্ছেন।’

তবে প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আকাশ সংস্কৃতির সবকিছু বর্জনীয় বলেও মনে করেন না। তিনি বলেন, ‘অন্য সংস্কৃতির যেসব দিক ভালো, সেগুলো গ্রহণে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের সংস্কৃতি ও সামগ্রিক মূল্যবোধের বিরোধী খারাপ দিকগুলো বর্জন করে কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করা দরকার।’

Reneta

তিনি মনে করেন, ভাষা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধসহ নিজস্ব সংস্কৃতিকে গণমানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রচার ও প্রসার না থাকায় উগ্র জাতীয়তাবাদীরা সেই সুযোগকে কাজে লাগাচ্ছে। এছাড়া অনেক রাজেনৈতিক দল ও বিভিন্ন সরকারের স্বৈরতান্ত্রিক মানসিকতাও উগ্র জাতীয়তাবাদী প্রবণতার জন্য দায়ী বলে তিনি মনে করেন। এই দূরত্বের কারণেই বাংলাদেশের মানুষের অনুপাতের চেয়ে মনন ও মানসিকতায় প্রকৃত বাঙালির সংখ্যা অনেক কম বলে মনে করেন।

উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জয়ী হতে হলে বাঙ্গালি সংস্কৃতির বিকাশে রাষ্ট্রীয়ভাবে যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন কামাল লোহানী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি চত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য

পরবর্তী

তামিলনাড়ুর ‘মোস্তাফিজ’ ৩ কোটিতে পাঞ্জাবের

পরবর্তী

তামিলনাড়ুর ‘মোস্তাফিজ’ ৩ কোটিতে পাঞ্জাবের

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনারদের সাক্ষাৎ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT