চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিলনাড়ুর ‘মোস্তাফিজ’ ৩ কোটিতে পাঞ্জাবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশের জাতীয় দল তারকা মোস্তাফিজুর রহমান দেশের গণ্ডি পেরিয়ে আসন গেড়েছেন বিশ্বের অসংখ্য ক্রিকেটপ্রেমীর হৃদয়ে। কাটার মাস্টার বোলিং বৈচিত্র্য দিয়ে তারকা খ্যাতি পেয়েছেন অল্পদিনেই। নতুন নতুন প্রতিভাবান ফুটবলারদের যেমন ডাকা হয় একালের ম্যারাডোনা-মেসি বলে, ক্রিকেটেও সেই চল আছে। মোস্তাফিজের নামেই যেমন এক সময় ডাকা হচ্ছিল ভারতের জাতীয় দল তারকা জাসপ্রিত বুমরাকে। এবার আরো একজনকে ফিজের নামে ডাকা হচ্ছে সেই ভারতেই।

বোলিংয়ে কাটার-স্লোয়ার বৈচিত্র্য আর অসাধারণ ইয়র্কার দক্ষতার কারণে থাঙ্গারাসু নাটরাজনকে ডাকা হয় তামিলনাড়ুর ‘মোস্তাফিজ’ বলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০১৭ আসরের নিলামে দল পেয়ে নতুন করে আলোচনায় এসেছেন পেসার থাঙ্গারাসু। ৩ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কিংস ইলাভেন পাঞ্জাব!

অভিজ্ঞতা মাত্র তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিপিএল) খেলার। সেটিও এক মৌসুমের। তাতেই নজর কাড়েন। ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১০ লাখ রুপি। অথচ তাকে পাওয়ার জন্য রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দেয় দলগুলো। শেষ পর্যন্ত ৩০ গুণ দামে তাকে পেয়েছে বীরেন্দ্র শেবাগের কিংস ইলাভেন।

থাঙ্গারাসুর জীবনটা গল্পের মতই। বাবা ছিলেন রেলের কুলি। মা রাস্তার পাশের ছোট এক দোকানে সদাই বেঁচতেন। নানামুখী সংগ্রামে জীবন পেরোতে থাকা সেই দম্পতির সন্তান এখন ‘প্রায়’ কোটিপতি। সব ঠিক থাকলে এই মৌসুমে মাঠের কোটিপতিও হয়ে উঠতে পারেন ২৫ বছর বয়সী এই পেসার।

গত বছর টিপিএলে অসাধারণ পারফর্ম করে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কাউটদের নজরে আসেন তামিলনাড়ুর ফিজ। দল পাওয়ার পর উচ্ছ্বাস ধরে রাখতে পারছিলেন না, ‘আমার কাছে সব কেমন যেন অবাস্তব অবাস্তব লাগছে! কল্পনা করিনি কখনো তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলবো। আইপিএল তো সেখানে দূর কল্পনা। অশেষ ধন্যবাদ যে এটা ঘটেছে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬

ফুটপাতের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরত পাঠানো বিষয়ে নতুন করে যা জানাল ভারত

এপ্রিল ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT