চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরে যা বললেন তাসকিন (ভিডিও)

তামান্না তৃষা তামান্না তৃষা
৪:১১ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

অবৈধ বোলিং অ্যাকশনের দায় নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ না করেই দেশে ফিরে এসেছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।

শুক্রবার সকালে বিমানবন্দরে নেমে তাসকিন বলেন, খারাপ সময় কাটিয়ে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান তিনি। সে সময় দেশবাসীর কাছে দোয়া চান তাসকিন। দুঃসময়ে তার পাশে থাকার জন্য বিসিবি ও দেশবাসীর প্রতি ধন্যবাদও জানান।

তাসকিন বলেন, ‘সবার আগে বলতে চাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যা হয়ে গেছে, সেটা হয়েই গেছে। একটাই লক্ষ্য এখন। সামনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আপনাদের দোয়া থাকলে আবার সব ঠিক হয়ে যাবে’।

বোলিং অ্যাকশন ঘিরে বিতর্ক ওঠায় মানসিকভাবে বিব্রত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘সবার জন্যই এটা একটা ধাক্কা লাগার মতোই বিষয়। শুধু আমি না, যেকোনো বোলারের বোলিং অ্যাকশন নিয়ে কথা উঠলে বোলারের গায়ে লাগবেই’।

দেশবাসীর সমর্থনের কথা স্মরণ করেন তাসকিন। বলেন,‘দেশবাসীর যে সমর্থন-ভালোবাসা দেখলাম আর বিসিবি যে সমর্থন দিচ্ছে তাতে আমি গর্বিত যে আমি বাংলাদেশের একজন ক্রিকেটার হতে পেরেছি’।

ভারতের সঙ্গে অল্পের জন্য জিততে না পারা দলের বেদনার সঙ্গে নিজের খেলতে না পারার যন্ত্রণা পুড়িয়েছে তাকে।

Reneta

সেই আক্ষেপ ধরা পড়লো তাসকিনের কথায়: “ম্যাচে একটুর জন্য জিততে না পারাটা খুব কষ্ট দিয়েছে। সবাই কষ্ট পেয়েছে। আমার খুব খারাপ লাগছিলো। কারণ সবাই যখন খেলছে তখন আমি হোটেলে বসে খেলা দেখছি। তবে আমরা ভালো খেলছি। এটা চিন্তা করলেই হয় টি২০ তে আমরা আগে কেমন খেলতাম আর এখন কেমন খেলছি”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপতাসকিন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT