ক্রিকেট

দেশে ফিরলেন মুমিনুলরা

বাংলাদেশি ক্রিকেটাররা দেশে ফিরছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাররা বিমানবন্দরে এসে ব্যাগ ও লাগেজ নিয়ে অপেক্ষা করছেন, সবাই মাস্ক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। অকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে শনিবার বিকেল পাঁচটায় ঢাকায় ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়লেও ক্রাইস্টচার্চে হারায় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

টাইগার তারকারা কয়েকদিনের বিশ্রাম শেষে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। আগামী ২১ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টির এ আসর।

বিপিএল সামনে রেখে রাসেল ডমিঙ্গো ও বাকি কোচদের ছুটি দেওয়া হয়েছে। ক্রাইস্টচার্চ থেকে তারা ফিরেছেন নিজ নিজ দেশে। দলের আগেই ঢাকায় ফিরেছেন মুশফিকুর রহিম ও নিউজিল্যান্ড সিরিজে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন।

বিষয়:ক্রাইস্টচার্চ বিপিএল মাউন্ট মঙ্গুনুই মুমিনুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…