পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রায় ৪০০ হাজী ঢাকায় পৌঁছান। হজ পালনে কোনো অসুবিধা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।
পবিত্র হজ পালন শেষে শনিবার দুপুর থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ৫৬০ জন যাত্রীর মধ্যে প্রায় ৪০০ জন হাজীকে নিয়ে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সার্বিক ব্যবস্থাপনায় সৌদি আরব সরকারের প্রশংসা করেছেন হাজীরা।
তবে, ঢাকায় পৌঁছার পর কয়েক ঘণ্টার অপেক্ষায় অনেক হাজী ক্লান্ত হয়ে পড়েন।
রাতে সৌদি এয়ারলাইন্সের তিনটি বিশেষ হজ ফ্লাইট ঢাকায় পৌঁছানোর কথা। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ৫ ঘণ্টা বিলম্ব হওয়ায় এটি ঢাকায় পৌঁছাবে রাত ৩টায়।







