অর্থনীতি

দেশে জ্বালানি তেলের দাম কমছে না

দেশে জ্বালানি তেলের দাম কমছে না

পেট্রোল পাম্প

বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার দুপুরে সচিবালয়ে নতুন একটি তেল শোধনাগার নির্মাণের নকশা করার চুক্তি সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দুই দফা জ্বালানি তেলের দাম কমানোর ইচ্ছা থাকলেও বিশ্ব বাজারের কথা চিন্তা করে এখন তা সম্ভব হচ্ছে না।

প্রতিমন্ত্রী বলেন, নতুন তেল শোধানাগার নির্মাণ হলে বছরে ৮০০ থেকে ৯০০ কোটি টাকা সাশ্রয় হবে। ভবিষ্যতে বাংলাদেশে বড় ধরণের তেল শোধানাগার নির্মাণ করা যায় কি-না, সে বিষয়েও চিন্তা ভাবনা করছে সরকার।

অন্যদিকে বিশ্বব্যাংক জ্বালানি তেলের দাম আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছে।

বিষয়:জ্বালানি তেলের মূল্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…