চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ২৭, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

এ নিয়ে দেশে জরুরি ব্যবহারের জন্য চারটি করোনা টিকা অনুমোদন দেওয়া হলো।

আজ বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাে. মাহবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইজারের এই টিকা অনুমোদন দেয়ার জন্য ঔষধ প্রশাসন অধিদফতরে গত ২৪ মে আবেদন করে জনস্বাস্থ্য-২ অধিশাখা। ঔষধ প্রশাসন অধিদফতর ভ্যাকসিনটির ডােসিয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল পার্ট, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস) মূল্যায়ণপূর্বক কোভিড-১৯ চিকিৎসার জন্য পাবলিক হেলথ ইমারজেন্সির ক্ষেত্রে ওষুধ, ইনভেস্টিগেশনাল ড্রাগ, ভ্যাকসিন এবং মেডিকেল ডিভাইস মূল্যায়নের নিমিত্তে গঠিত কমিটির মতামতের জন্য ২৫ মে উপস্থাপন করে। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদফতর আজ বৃহস্পতিবার এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশে টিকাটির লােকাল লিগ্যাল অর্গানাইজেশন হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ভ্যাকসিনটি ইউএসএফডিএ কর্তৃক গত বছরের ১১ ডিসেম্বর, ইউকেএমএইচআরএ কর্তৃক গত বছরের ২ ডিসেম্বর এবং ইএমএ কর্তৃক গত বছরের ২১ ডিসেম্বর জরুরি ব্যবহারের জন্য অনুমোদনপ্রাপ্ত হয়। এছাড়াও টিকাটি গত বছরের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহার তালিকায় স্থান পেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফাইজারের টিকাটি ১২ বছর এবং তার বেশি বয়সী ব্যক্তির জন্য ব্যবহারযােগ্য। দেশে এটি সরকারের ডিপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে প্রদান করা হবে। টিকাটি দুই ডােজের। প্রথম ডােজের ৩ থেকে ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডােজ দেওয়া হবে। এর সংরক্ষণ তাপমাত্রা মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি। তবে টিকাটি ৫ দিন ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ২ ঘণ্টা ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্ট্যাবল থাকবে।

Reneta

ফাইজারের এই টিকাটি ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক জরুরি ব্যবহারে অনুমোদনপ্রাপ্ত চতুর্থ টিকা। এর আগে গত ৭ জানুয়ারি ঔষধ প্রশাসন অধিদফতর ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

এছাড়া গত ২৭ এপ্রিল রাশিয়ার স্পুতনিক ভি টিকা এবং গত ২৯ এপ্রিল চীনের সিনোফার্ম টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঔষধ প্রশাসন অধিদপ্তরফাইজারের টিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT