চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ছাত্র রাজনীতির গ্রহণযোগ্যতা হুমকিতে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪২ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী নানা অভিযোগে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে কিছুদিন আগে। তার কিছুদিন পরেই বুয়েট ছাত্রলীগের শীর্ষ নেতাদের সংশ্লিষ্টতায় শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড, যা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। সব ধরণের রাজনৈতিক সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে বুয়েট।

ওই দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বেপরোয়া ছাত্রলীগ। এবার ঘটনা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদকে পুকুরে ফেলে লাঞ্ছিত করার ঘটনায় ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রাজশাহীর বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে প্রয়োজনীয় সংখ্যক ক্লাসে উপস্থিত না থাকা এবং মধ্যপর্ব পরীক্ষায় অংশ না নেয়ায় দু’জন শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষার ফরম ফিলাপের সুযোগ না দেয়ায় শনিবার সকাল ১১টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে পুুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। একজন শিক্ষকের সঙ্গে এ কী ধরণের আচরণ! বিষয়টি খুবই উদ্বেগজনক বলে আমরা মনে করি।

Banglabid

প্রচলিত ধারার ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কী শিক্ষা দিচ্ছে বা উপকার করছে, এ প্রশ্ন উঠতে শুরু হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি থাকবে কি থাকবে না, এই প্রশ্নেরও অবতারণা হতে শুরু করেছে। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের উদাহরণকে টেনে এনে রাজশাহী পলিটেকনিকেও রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে।

ছাত্র রাজনীতি দেশের শিক্ষা ব্যবস্থাসহ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে বাংলাদেশের রাজনীতিতে ছাত্ররা বড় ভূমিকা পালন করেছে। কিন্তু বর্তমানে ছাত্রলীগসহ নানা ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন কর্মকাণ্ড নানা কারণে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজবিজ্ঞানীদের অভিমত, দেশের শিক্ষাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় ও শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ধারা বজায় রাখার প্রত্যাশা পূরণে ব্যর্থ ছাত্র সংগঠনগুলো। অবৈধ অর্থ রোজগার আর মূলধারার রাজনৈতিক দলগুলোর পেশীশক্তি হিসেবে তাদেরকে বেশি দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে।

বর্তমানে দেশে একটা মারাত্মক রাজনীতিবিমুখ প্রজন্ম বেড়ে উঠছে৷ শুধু নতুন প্রজন্মই নয়, সব বয়সের মানুষের মধ্যেই রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক মনোভাব কাজ করে৷ সাধারণ মানুষ বলতে গেলে রাজনীতিকে ভয় পেয়ে তা থেকে দূরে থাকে৷ এখন আর কেউ চান না, তার সন্তান ছাত্ররাজনীতি করুক৷ এমনকি মন্ত্রী-এমপি-নেতা-আমলাদের একটি বিরাট অংশ তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করান৷ তাই হয়তো মনোযোগের অভাবে ছাত্র রাজনীতিতে একটা অন্তঃসারশূন্য পরিস্থিতি তৈরি হয়েছে৷ যার ফলাফল বর্তমানের ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ডে প্রকাশ পাচ্ছে, এই প্রবণতা দেশ ও জাতির জন্য বিপদজনক৷

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কার কর্মকাণ্ডে হাত দিয়েছেন, তার শুরুটা হয়েছে ছাত্রলীগ দিয়ে। কিন্তু আমাদের মনে হচ্ছে, কোনো এক অদৃশ্য কারণে হয়তো প্রধানমন্ত্রীর এই সংস্কার বার্তা তৃণমূল পর্যন্ত সেভাবে পৌঁছায়নি। পৌঁছলে বুয়েটে ওইরকম ঘটনার পরেও সেই শিক্ষাকে অগ্রাহ্য করে রাজশাহী পলিটেকনিকে শিক্ষক নিগৃহের ঘটনা ঘটতো না। বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখার সময় এসেছে বলে আমরা মনে করি। আমাদের আশাবাদ, সংশ্লিষ্টরা এ বিষয়ে দায়িত্বশীল হয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের সর্ববৃহৎ আইপিও হয়ে শেয়ারবাজারে আরামকো

পরবর্তী

পথেই আছে বাংলাদেশ

পরবর্তী

পথেই আছে বাংলাদেশ

শাহরুখের জন্মদিনে সালমানের চমক!

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT