চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
১১:২১ অপরাহ্ণ ০৫, জুন ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

দেশে গত ২ বছরে বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত ২১ জনের সফল অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত দেশের প্রথম বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারে অস্থিমজ্জা প্রতিস্থাপনে শতভাগ সফলতা এদেশের চিকিৎসা বিজ্ঞানের সাফল্যের নতুন দিগন্ত বলছেন বিশেষজ্ঞরা।

সুদূর আমেরিকার বোস্টনের ম্যাসাচুয়েট্স জেনারেল হাসপাতালের সহায়তায় ২০১৩ সালের ২২ অক্টোবর দেশের প্রথম ‘অস্থিমজ্জা প্রতিস্থাপন সেন্টার’ বা বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টারে যাত্রা শুরু। প্রতিষ্ঠার পাঁচ মাস পরে প্রথম ক্যান্সার আক্রান্ত রংপুরের ওমর আলীর অস্থিমজ্জা প্রতিস্থাপনের মধ্য দিয়ে দেশেই ক্যান্সার অস্থিমজ্জা প্রতিষ্ঠানের মতো স্পর্শকারত দুরারোগ্য ব্যাধির চিকিৎসার সুযোগ উন্মুক্ত হয়।

সর্বশেষ ৩রা মে ক্যান্সার আক্রান্ত কুষ্টিয়ার কলেজ শিক্ষক নূরে সালাম সিদ্দিকী অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয় এই সেন্টারেই। এ নিয়ে মাত্র দুই বছরে দেশে ক্যান্সার আক্রান্ত ২১ জনের অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে।

Banglabid

দেশের চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রযাত্রায় খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে।

ম্যাসাচুয়েট্স জেনারেল হাসপাতালে কর্মরত এদেশের কৃতি সন্তান যার সহায়তা এদেশে অস্থিমজ্জা প্রতিস্থাপন সেন্টার স্থাপন করা হয় সেই ডা বিমলাংশু দে’সহ তার বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স, টেকনিশিয়ানরা এসময় উপস্থিত ছিলেন।

ডা বিমলাংশু দে’ বলেন, ‘ম্যাসাচুয়েট্স জেনারেল হাসপাতালে যেভাবে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করি সেভাবেই এখানে কাজটি করতে পেরে আসলেই শান্তি পেয়েছি।’

Reneta

এসময় স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম দূরারোগ ক্যান্সারের চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন,‘ অনুরোধ করবো দূরারোগ্য এই ব্যাধিকে অতিক্রম করার জন্য, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাতে বিত্যবানরা এগিয়ে আসেন।’

সংশ্লিষ্টরা বলছেন, ক্যান্সার চিকিৎসায় দেশের এই সাফল্য মানুষের মধ্যে আস্থা বাড়াবে। কমবে ক্যান্সার চিকিৎসায় বিদেশে যাওয়ার প্রবণতাও।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বশান্তি রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সৌদি

পরবর্তী

খ্রিস্টান ব্যবসায়ী, বৌদ্ধভিক্ষু হত্যায় আইএসের দায় স্বীকার

পরবর্তী

খ্রিস্টান ব্যবসায়ী, বৌদ্ধভিক্ষু হত্যায় আইএসের দায় স্বীকার

তিল চাষে আগ্রহী যশোরের শার্শার কৃষক

সর্বশেষ

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT